,

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, প্রকৌশলীসহ নিহত ৩

news-image

সাভার প্রতিনিধি: ঢাকার অদূরে সাভারে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় এক প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুজন।

আজ সোমবার ভোর ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এসএন সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মীর আখতার গ্রুপের প্রকৌশলী জহুরুল ইসলাম (৫৫), পিকআপের চালক খলিলুর রহমান (৬৫) ও যাত্রী নূরন্নবী শেখ (৩৮)।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসগর আলী জানান, আজ ভোরে পিকআপ ভ্যানটি সিরাজগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে বলিয়ারপুরে সিএনজি পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে হঠাৎ ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুই যাত্রী মারা যান।

খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আহতদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর