,

আবারো বলিউড আমেজে আনুশকা

news-image

বিনোদন ডেস্ক: আনুশকা শর্মা ও বিরাট কোহলির বিয়ের পর থেকে খবরের শিরোনাম ‘আনুশকা’ মানে সেখানে কোহলিকে জড়িয়ে খবর থাকবে। এই গণ্ডি থেকে বের হতেই পারছিল না বলিউড এই সুন্দরী। মাঝে ভারতীয় ক্রিকেট দলের সাথে ছবি তোলা নিয়েও এক বিতর্কের সৃষ্টি হয়। এতকিছু পেরিয়ে আনুশকা যেন আবারো বলিউড বাতাসে ফিরেছেন। বলা যায়, আবারো বলিউড আমেজে আনুশকা।

চলতি মাসের ২৮ তারিখ মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘সুই ধাগা-মেইড ইন ইন্ডিয়া’। যেখানে তার সাথে জুটি হয়ে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। অনেকদিন পর বরুণও নতুন ছবি নিয়ে শিরোনাম হয়েছেন। সম্প্রতি ‘সুই ধাগা’ সিনেমার নতুন পোস্টার প্রকাশ করেছেন আনুশকা। ছবিটি নিয়ে বেশ আশাবাদী তিনি।

ইনস্টাগ্রামে পোস্টারটি পোস্ট করে আনুশকা লেখেন, ‘সুই ধাগা-মেইড ইন ইন্ডিয়া মুক্তির বাকি রয়েছে চার সপ্তাহ। এখন পর্যন্ত সব ভালোই চলছে। মুক্তি পাবে ২৮ সেপ্টেম্বর।’

১২ আগস্ট ছবিটির অফিসিয়াল ট্রেইলার মুক্তি পায়। এখন পর্যন্ত ট্রেইলারটি ২ কোটি ৭০ লাখ দর্শক দেখেছেন। যশরাজ ফিল্মসের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন শরৎ কাটারিয়া।

ছবির গল্প গড়ে উঠেছে ভারতের বুননশিল্পী ও পোশাক কর্মীদের নিয়ে। সেখানে আনুশকাকে একেবারেই সাদামাটা বুননশিল্পীর চরিত্রে দেখা যাবে, নাম মমতা। আনুশকার সঙ্গে দেখা যাবে বরুণ ধাওয়ানকে, নাম মউজি। তিনি দর্জির চরিত্রে অভিনয় করেছেন। আত্মনির্ভরশীলতা আর গৌরব নিয়েই রচিত হয়েছে ছবিটির কাহিনী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর