,

মারা গেছেন বীরাঙ্গনা রমা চৌধুরী

news-image

অনলাইন ডেস্ক: দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেছেন একাত্তরের বীরাঙ্গনা লেখক রমা চৌধুরী। সোমবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রমা চৌধুরীর সহকারী আলাউদ্দিন খোকন বলেন, ‘সন্ধ্যায় দিদির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। রাতেই তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। সোমবার ভোর ৪টার দিকে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।’

১৯৩৬ সালের ১৪ অক্টোবর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জন্মগ্রহণ করেন রমা চৌধুরী। তিনি বিভিন্ন ধরণের জটিল রোগে ভুগছিলেন। এসব রোগের মধ্যে রয়েছে- পিত্তথলীতে পাথর, ডায়াবেটিস, অ্যাজমা, পেটে ক্ষত, হৃদরোগ ও উচ্চ রক্তচাপ। চলতি বছরের ১৫ জানুয়ারি রমা চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে পাক-বাহিনীর হাতে দুই ছেলেকে হারানোর পাশাপাশি নিজেও নির্যাতিত হন এই বীরাঙ্গনা। তবুও থেমে থাকেননি। একে একে লিখেছেন ১৮টি বই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর