,

রয়টার্সের দুই সাংবাদিককে ৭ বছরের কারাদণ্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে আটক বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিকের প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার রাষ্ট্রীয় গোপন তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় তাদের দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছে দেশটির একটি আদালত।

কারাদণ্ডপ্রাপ্ত দুই সাংবাদিক হচ্ছেন ওয়া লোন (৩২) ও কিয়াও সোয়ে ওউ (২৮)। গত বছর মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর হাতে রোহিঙ্গাদের খুনের বিষয়টি তদন্ত করার সময় গ্রেফতার করা হয় তাদের।

রয়টার্স জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বরে রাখাইনের উত্তরাঞ্চলীয় ইনদিন গ্রামে সেনা ও স্থানীয় বুদ্ধদের হাতে ১০ জন রোহিঙ্গা খুন হওয়ার একটি ঘটনা খতিয়ে দেখছিলেন ওয়া লোন ও কিয়াও সোয়ে ওউ। গত ১২ ডিসেম্বর তাদেরকে একদিন নৈশভোজে নিমন্ত্রণ জানায় স্থানীয় পুলিশকর্মীরা। সেখানে যাওয়ার পর তাদের হাতে কিছু কাগজপত্র তুলে দিয়ে তাদেরকে আটক করা হয়। তারপর থেকে এখন পর্যন্ত তারা ইয়াঙ্গুনে একটি কারাগারে দিনাতিপাত করেছেন।

সরকারি আইনজীবীরা তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ এনেছেন। তবে গ্রেফতারকৃত সাংবাদিকদের দাবি, তাদের হাতে কাগজপত্র তুলে দিয়ে তাদের ফাঁসানো হয়েছে।

কয়েকদিন আগে এক শুনানীতে ওয়া লোন আদালতে বলেছেন, ‘আমরা কোনো ভুল করিনি। বাদীপক্ষের সব অভিযোগ ভিত্তিহীন।’ প্রত্যক্ষদর্শী একজন পুলিশ কর্মকর্তা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, এই দুই সাংবাদিককে শাস্তি দিতে বা মিয়ানমারের পরিস্থিতি নিয়ে যাতে সংবাদ প্রচার করতে না পারেন, সে জন্য এই নৈশভোজের নাটক সাজানো হয়েছিল।

শনিবার এই দুই সাংবাদিকের মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দেশটির নাগরিকরা। সরকারের কাছে গণমাধ্যমের স্বাধীনতা প্রদানের আহবানও জানিয়েছে বিক্ষোভকারীরা। -দ্য গার্ডিয়ান

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর