,

৩৭০০ পিএইচডি ডিগ্রিধারীর আবেদন পিয়ন পদের জন্য

news-image

ডেস্ক রিপোর্ট।। একটি নিম্ন স্তরের পদের চাকরিতে ফাইভ পাসের যোগ্যতা চেয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল। তবে অবিশ্বাস্যভাবে মাত্র ৬২টি শূন্যপদের জন্য সেই চাকরিতে আবেদন করেছেন প্রায় ৯০ হাজার স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রিধারী। প্রতিবেশী দেশ ভারতের উত্তর প্রদেশে বেকারত্বের এই ভয়াবহ চিত্র দেখা গেছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর প্রদেশ পুলিশের টেলিকম বিভাগের বার্তাবাহক নিয়োগের জন্য ফাইভ পাসের যোগ্যতা চেয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল। ৬২টি শূন্যপদের জন্য আবেদনকারীর সংখ্যা ৯৩ হাজার। আর আবেদনকারীদের ৫০ হাজার স্নাতক, ২৮ হাজার স্নাতকোত্তর ও তিন হাজার ৭০০ পিএইচডি ডিগ্রিধারী। জমা পড়া ৯৩ হাজার আবেদনের মধ্যে মাত্র চার হাজার ৭০০ আবেদনকারীর যোগ্যতা পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পাস।

উত্তর প্রদেশের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ১২ বছর ধরে ৬২টি পিয়ন-মেসেঞ্জারের পোস্টে কোনো নিয়োগ হয়নি। এই চাকরিতে কাজ হলো অনেকটা পোস্টম্যানের মতো। পুলিশ বিভাগের এক অফিস থেকে আরেক অফিসে খবর পৌঁছে দেয়াই এদের কাজ। এই কাজের জন্য সাইকেল চালাতে জানাটা জরুরি। এর আগে পরীক্ষা নেয়ার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু এত আবেদন দেখে পরীক্ষা নেয়ার কথা ভাবছে সংশ্লিষ্ট দপ্তর।

তবে বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন পুলিশের টেলিকম বিভাগের এডিজি পিকে তিওয়ারি। তিনি জানান, এটা খুব ভালো বিষয় যে, শিক্ষিত প্রার্থীরা এই পেশায় কাজ করবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর