,

সৌদি জোটের হামলাটি ‍‘যুদ্ধাপরাধ’: হিউম্যান রাইটস ওয়াচ

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে একটি স্কুলবাসে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার ঘটনাকে ‘স্পষ্টতই যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।

এর আগে, এই হামলার ঘটনায় নিজেদের ‘ভুল হয়েছে’ বলে দাবি করে সৌদি নেতৃত্বাধীন সেনাজোট।

৯ আগস্ট ইয়েমেনের সাদা প্রদেশে একটি স্কুল বাসের ওপর সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালায়। তাতে ৪০ শিশুসহ ৫১ জন নিহত হয়।

অবশ্য এ ঘটনাকে ‘ভুল হয়েছে’ বলে দাবি করে সৌদি নেতৃত্বাধীন সেনাজোট। এই হামলায় ব্যবহৃত হয়েছিল যুক্তরাষ্ট্রের তৈরি বোমা।

হামলার পর পর ইয়েমেনের একজন স্থানীয় সাংবাদিক বোমার টুকরার অংশবিশেষের ছবি প্রকাশ করে তা মার্কিন বোমা বলে দাবি করেছিলেন।

সিএনএনের খবরে বলা হয়, এর আগে ২০১৬ সালের অক্টোবরে ইয়েমেনের একটি দাফন অনুষ্ঠানে বিমান হামলায় ১৫৫ জন নিহত হয়। ওই হামলায় ব্যবহৃত বোমার সঙ্গে এই বোমার মিল রয়েছে। ওই সময় ‘ভুল তথ্যের’ ভিত্তিতে বোমা হামলাটি চালানো হয় উল্লেখ করে এর দায় স্বীকার করেছিল সৌদি জোট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর