,

অসহায় মানুষের পাশে সাইফ কন্যা সারা

news-image

বিনোদন ডেস্ক: বলিউডের তারকা দম্পতি সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের কন্যা সারা আলী খান। শিগগিরই বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। এরই মধ্যে দুটি ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবি দুটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

অল্প দিনের মধ্যেই তার অভিনীত ‘সিম্বা’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। সারার বিপরীতে অভিনয় করেছেন রণবীর সিং। চলচ্চিত্রটি মুক্তির আগে এর সাফল্য কামনা করে মন্দিরে পুজো দিচ্ছেন সাইফ কন্যা।

কদিন আগেই মুম্বাইয়ের জুহুর মুকুটেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তিনি। এ সময় সারার সঙ্গে ছিলেন মা অমৃতা সিং ও ভাই ইব্রাহিম আলী খান। মুকুটেশ্বর মন্দিরের পর এবার জুহুর সিদ্ধেশ্বর মন্দিরে পুজো দিলেন সারা।

সেখানেও সারার সঙ্গে গিয়েছিলেন মা অমৃতা সিং। এদিন সাদা রঙের সালোয়ার কামিজে দারুণ দেখাচ্ছিল সারাকে। পুজো শেষে বাইরে মন্দিরের সামনে বসে থাকা গরিব অসহায় মানুষদের অর্থ ও খাবার দান করেছেন তিনি। সারার নরম, নমনীয় ব্যবহারে মুগ্ধ হন প্রত্যক্ষদর্শীরা।

শুধু মন্দিরেই নয় ঈদের দিনও গরিব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন হালের এই ক্রেজ। এদিকে ‘কেদারনাথ’ ছবিতেও অভিনয় করেছেন সারা। এতে তার বিপরীতে আছেন সুশান্ত সিং রাজপুত। কিন্তু নানা কারণে ছবিটির মুক্তি পিছিয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর