,

ক্যামেরার সামনেই গায়িকাকে যৌন হেনস্থা করলেন যাজক!

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন প্রখ্যাত কৃষ্ণাঙ্গ গায়িকা ও গীতিকার আরিয়ানা গ্রান্ডে প্রকাশ্যে ক্যামেরার সামনেই যৌন নিপীড়নের শিকার হয়েছেন। যা দেখেছে বিশ্ববাসী।

অ্যারেথা ফ্রাঙ্কলিনের শেষকৃত্যের অনুষ্ঠানে গান পরিবেশন করছিলেন আরিয়ানা গ্রান্ডে। তখনই শোকসভা পরিচালনাকারী ধর্মযাজক চার্লস এইচ এলিস প্রকাশ্য মঞ্চেই গ্রান্ডের বুকে হাত দেন। তখন ওই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হচ্ছিল টিভিতে। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে ওই ধর্মযাজক ক্ষমা চেয়েছেন।

বিবিসির খবরে বলা হয়, অনুষ্ঠানের ছবিতে দেখা যায় গ্রান্ডের পাশে দাঁড়িয়ে তার কোমরের ওপরে হাত রাখেন চার্লস এলিস। এ সময় তার আঙ্গুল ছিল গ্রান্ডের স্তনের একপাশে।

তবে বার্তা সংস্থা এপি-কে ওই যাজক বলেন, কোনো নারীর বুক স্পর্শ করাটা কখনই আমার উদ্দেশ্য ছিল না।

হয়তো আমি সীমা লঙ্ঘন করেছি। আমি হয়তো একটু বেশিই বন্ধুভাবাপন্ন ছিলাম। কিন্তু ফের বলছি, আমি ক্ষমা চাই। তিনি আরও বলেন, তিনি অ্যারেথা ফ্রাঙ্কলিনের শোকসভায় উপস্থিত সকল পুরুষ ও নারী শিল্পীকে আলিঙ্গন করেছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ছবি পোস্ট করা হয়েছে তাতে দেখা যায়, গ্রান্ডের শরীরে যেভাবে স্পর্শ করছিলেন ওই যাজক তা স্পষ্টতই যথাযথ ছিল না। অনেকেই মনে করেন ছবিতে স্পষ্টতই দেখা যাচ্ছে, গ্রান্ডে তখন ভীষণ অস্বস্তি বোধ করছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর