,

ওবামার স্ত্রীর সঙ্গে বুশের অসাধারণ হৃদ্যতার দৃশ্য ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন সিনেটর জন ম্যাককেইন এর শেষকৃত্যানুষ্ঠানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা ওপর সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও তার স্ত্রী লরা বুশের পাশাপাশিই বসেছিলেন। এসময় জর্জ ডব্লিউ বুশ তার স্ত্রী লরা বুশের হাত থেকে চুরি করার মতো করে একটি ক্যান্ডি নিয়ে মিশেল ওবামার হাতে দেন লুকোচুরি করার ভঙ্গিতে। আর ওই মুহূর্তের দৃশ্য ধরা পড়ে টিভি ক্যামেরায়। যা পরে সামাজিক গণমাধ্যম টু্ইটারে পোস্ট করার পর ভাইরাল হয়ে যায়।

ভিন্ন ভিন্ন মতাদর্শের দুটি রাজনৈতিক দলের নেতাদের মধ্যে এমন হৃদ্যতাপূর্ণ আচরণ দেখে টুইটারে নিজ দেশের রাজনৈতিক সংস্কৃতির প্রশংসায় পঞ্চমুখ হন মার্কিন নাগরিকরা। যা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে খুবই বিরল।

এক মার্কিন নাগরিক বলেন, ‘এই দৃশ্য দেখে আমাদের রিপাবলিক বা প্রজাতন্ত্রের উজ্জ্বল ভবিষ্যত নিয়ে আমার আশাবাদ আরো দৃঢ় হলো। আমার জীবনে দেখা সবচেয়ে বিস্ময়কর দৃশ্য ছিল এটি।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘রাজনীতিতে আমরা যা কিছু হারিয়েছি তার সবই যেন ফিরিয়ে দিল এই দৃশ্য।’

এর আগেও জর্জ ডব্লিউ বুশের সঙ্গে বারাক ওবামার স্ত্রীর হৃদ্যতাপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ দেখা গিয়েছে। ২০১৬ সালের সেপ্টেম্বরে স্মিথসোনিয়ান’স ন্যাশনাল মিউজিয়াম অফ আফ্রিকান আমেরিকান হিস্টরি অ্যান্ড কালচার এর উদ্বোধনীর অনুষ্ঠানে বুশকে জড়িয়ে ধরে ছবি তোলেন মিশেল। ওই ছবিটিও ভাইরাল হয়েছিল স্যোশাল মিডিয়ায়।

৭২ বছর বয়সী বুশ গত বছর বলেছিলেন ৫৪ বয়সী মিশেল ওবামার সঙ্গে তার একটি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। কারণ মিশেল তার রসবোধ পছন্দ করেন। বুশ বলেন, ‘যারাই আমার রসবোধ পছন্দ করেন আমিও তাদেরকে তাৎক্ষণিকভাবেই পছন্দ করি।’ সূত্র: ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর