,

এখন পর্যন্ত ১৮ হাজার ৬৯৩ জন হাজি দেশে ফিরেছেন

news-image

নিউজ ডেস্ক : পবিত্র হজ পালন শেষে ফিরতি ৫১টি ফ্লাইটে ১৮ হাজার ৬৯৩ জন হাজি বাংলাদেশে ফিরেছেন।

হজ অফিস সূত্রে জানানো হয়, আজ এ রিপোর্ট লেখা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৯টি ও সৌদি এয়ারলাইন্সের ২২টি বিমানে এসব হাজি দেশে ফিরেছেন।

আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৭২টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করবে।

এ বছর বিমানের ১৬৭টি হজ ফ্লাইটে ৬২ হাজার ৭৯৬ জন হজ যাত্রী সৌদি আরব গেছেন বলে বিমান অফিস সূত্রে জানানো হয়।

চলতি বছরের পবিত্র হজ পালন করতে ৩৭১টি হজ ফ্লাইটে হজ ব্যবস্থাপনার সদস্যসহ ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন যাত্রী সৌদি আরব গেছেন। এর মধ্যে ৮৬ হাজার ৬৫১ জন হজ যাত্রীকে বাংলাদেশ মেডিক্যাল টিম চিকিৎসা সেবা প্রদান করেছেন।

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে আজ পর্যন্ত ১৮ জন মহিলাসহ ১০৫ জন বাংলাদেশি হাজি ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ৬৮, মদিনায় ৭, জেদ্দায় ২, মিনায় ১৮ এবং আরাফায় ১০ জন হাজি ইন্তেকাল করেন বলে মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ অফিস জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর