,

এ নিয়ে তৃতীয়বার

news-image

চলচ্চিত্রে সাড়াজাগানো নায়িকা মুনমুন কাজ করছেন নতুন চলচিত্রে। নাম ‘পদ্মার প্রেম’। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন আলেকজান্ডার বো। এই ছবির মধ্য দিয়ে প্রায় ১৫ বছর পর তৃতীয়বারের মতো জুটি বাঁধলেন মুনমুন ও আলেকজান্ডার বো।

ছবির শুটিং চলছে মানিকগঞ্জে। নায়িকা মুনমুন বলেন, ‘আমরা গত তিন দিন ধরেই মানিকগঞ্জে ছবির শুটিং শুরু করছি। অনেক বছর পর রোমান্টিক গানের শুটিং করলাম। আমার কাছে অনেক ভালো লাগছে। বিশেষ করে আলেক ভাইয়ের সঙ্গে কাজটি করে আরো ভালো লাগছে।

আমরা এর আগে দুটি ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছি ১৫ বছর আগে। এই ছবির মধ্য দিয়ে আমরা তৃতীয়বারের মতো জুটিবদ্ধ হলাম। এত দিন পরে আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর অনুভূতিটা আসলেই অনেক মজার।’

আগামী সপ্তাহে ছবির কাজ শেষ হবে জানিয়ে মুনমুন বলেন, ‘আমরা আগামী ১০ তারিখ পর্যন্ত এখানে শুটিং করব। এরই মধ্য দিয়ে ছবির শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। চলতি বছরেই ছবিটি মুক্তি পাবে বলে পরিচালক জানিয়েছেন।’

ইদানীং মুনমুন নায়িকা নন, খলনায়িকা হিসেবেই নিজেকে হাজির করতে চান বড় পর্দায়। মুনমুন বলেন, ‘আমি এখন খলচরিত্রেই নিজেকে প্রতিষ্ঠা করতে চাই। কারণ খলচরিত্রে অভিনয় করার সুযোগ আছে। আমি যখন নায়িকা হিসেবে কাজ করেছি, তখন ছবির মূল চরিত্রে অভিনয় করেছি এবং আমার অভিনয় দর্শক ও নির্মাতারা পছন্দ করেছেন। এবার দেখা যাক খল চরিত্রে কতটুকু পছন্দ করে।’

‘পদ্মার প্রেম’ ছবিতেও খলনায়িকার চরিত্রে দেখা যাবে মুনমুনকে। তিন বছর আগে তিনি চুক্তিবদ্ধ হন এই ছবির জন্য। মুনমুন ও আলেকজান্ডার বো ছাড়াও ছবির মূল চরিত্রে অভিনয় করছেন আইরিন ও সুমিত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর