,

‘প্রযোজকের ম্যানেজার আমাকে বিছানায় পেতে চেয়েছিল’

news-image

বিনোদন ডেস্ক:
সেলিব্রেটিদের মধ্যে যৌন হেনস্তার কথা নতুন নয়। বলিপাড়ার পর্দা ফাঁস! হলিউড প্রযোজক হার্ভে ওয়েনস্টাইনের যৌন কুকীর্তি ফাঁস হওয়ার পর থেকেই একে একে সরব হচ্ছেন অভিনেত্রীরা। সে তালিকায় সাম্প্রতিক সংযোজন স্বরা ভাস্কর। জানালেন, কেরিয়ারের গোড়ার দিকে তাকেও কীরকম হেনস্তার মুখে পড়তে হয়েছিল।

এই আবেদনময়ী অভিনেত্রী জানিয়েছেন, কোনও এক প্রযোজকের ম্যানেজার তাকে বিছানায় পেতে চেয়েছিল। তাকে চুমু খেতে চেয়েছিল।

এই অভিনেত্রী জানান, এক ব্যক্তি একবার তাকে তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করেছিলেন। এমন তো কত লোকই করে। কিন্তু এই ব্যক্তিকে স্বরা চিনতেন না। চেনা নেই, জানা নেই, তাহলে তো আর এমনি এমনি কেউ কারও থেকে বাড়ির ঠিকানা চায় না? তার উপর সে নিজের পরিচয় দিয়েছিল সে নাকি কোনও এক বড় প্রযোজকের ম্যানেজার। খটকা লেগেছিল স্বরার। তবে এখানে যদি সে থেমে যেত, তাও হত। কিন্তু নিজের গণ্ডীর বাইরে গিয়ে সে স্বরাকে ইমপ্রেস করার চেষ্টা করেছিল।

স্বরা বলেছেন, ‘প্রযোজকের ম্যানেজার পরিচয় দেয়া ওই লোকটি আমার কানে চুমু খেতে চেয়েছিল। আবার লাভ ইউ-ও বলেছিল। আমাকে বিছানায় পেতে চেয়েছিল। আমি পাত্তা দিইনি।’

এমন বিব্রতকর পরিস্থিতিতে তাকে আগেও পড়তে হয়েছিল। এর আগে স্বরা জানিয়েছিলেন- এক প্রত্যন্ত অঞ্চলে আউটডোর শুট চলছিল। সেখানেই পরিচালক তাকে দিনভর নজরে রাখতেন। রাতে ফোনও করতেন। প্রথম দিকে সেসব মেনেও নিয়েছিলেন স্বরা। কিন্তু হিতে বিপরীত হল। এরপর একেবারে যৌন ইঙ্গিতে নেমে আসেন পরিচালক। অভিনেত্রীকে একদিন ডিনারে নিমন্ত্রণ করেন।

আর একদিন ছবির দৃশ্য নিয়ে আলোচনার জন্য রাতে হোটেলের ঘরে ডেকে পাঠান। আর একদিনের পরিস্থিতি তো ভয়াবহ। মদ্যপ অবস্থায় পরিচালক নিজেই অভিনেত্রীর ঘরে চলে এসেছিলেন। তাকে জড়িয়ে ধরতে চাইছিলেন। তখন ইন্ডাস্ট্রিতে তিনি একেবারেই অপরিচিত মুখ। কৌশলে এ পরিস্থিতি এড়িয়েছিলেন স্বরা।

এরকম ঘটনার পর থেকে শুট শেষ হলেই ঘরে ঢুকে তিনি আলো নিভিয়ে দিতেন। অন্ধকারে বসেই মেকআপ তুলতেন। পরিচালক ভাবতেন, স্বরা বোধহয় ঘুমিয়ে পড়েছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর