,

‘বিয়ে করলে কারিনাকেই করতাম’

news-image

খ্যাতনামা চলচ্চিত্র তারকা করণ জোহর বিয়ে না করে সারোগেসি পদ্ধতিতে দুই সন্তানের জনক হয়েছেন গতবছর। যশ ও রুহি নামের দুই ছেলেমেয়ে এবং সিনেমা নিয়ে কাটছে তার জীবন। এই মুহূর্তে দুটি সিনেমার কাজ করছেন তিনি। এরমধ্যে ‘তাখত’ শিরোনামের একটি সিনেমায় নায়িকা হিসেবে থাকছেন কারিনা কাপুর খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ জানালেন, বিয়ে যদি করতেন, তাহলে জীবনসঙ্গী হিসেবে কারিনাকেই চাইতেন তিনি!

একটি জনপ্রিয় টক শো-এ হাজির হয়েছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় এই প্রযোজক ও পরিচালক। আর সেখানেই নিজের পছন্দের নারী, যৌনতা নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয় করণকে। আর সেখানেই কারিনার বিষয়টি খোলাসা করে বলেন তিনি।

যদি কখনো বিয়ে করতেন, তাহলে কে হতেন তার জীবনসঙ্গী? এমন প্রশ্নের উত্তরে করণ স্পষ্টভাবে জানালেন, যদি কখনো বিয়ের পিঁড়িতে বসতেন, তাহলে কারিনাকেই বিয়ে করতেন তিনি। করণ বলেন, ‘কারিনার মতো বুদ্ধিমতি মেয়ে, সংসারী মেয়ে আর নেই। কারিনা ভালোবাসার জন্য সব কিছু উজাড় করে দিতে পারে।’

শুধু তাই নয় পছন্দের নারীর বিষয়ে বলার পাশাপাশি যৌনতা নিয়েও প্রশ্ন করা হয় করণকে। সেখানে তিনি বলেন, তিনি নাকি যৌনতার জন্য সঠিকভাবে উপযুক্ত নন। এ ছাড়া তৈমুর এবং রুহিকে নিয়ে প্রশ্ন করা হয় করণ জোহরকে। শুটিংয়ের ফাঁকে মাঝেমধ্যেই তৈমুরকে নিয়ে করণ জোহরের বাড়িতে যান কারিনা। আর সেখানেই বসে তৈমুর এবং রুহির খেলার আসর। এই প্রসঙ্গে করণ বলেন, কারিনা-পুত্র তৈমুরকে রুহি ‘ভাই’ বলে ডাকুক, তিনি তা চান না। তৈমুর এবং রুহি যাতে ভবিষ্যতে প্রেম করে, সেটাই তার মনের ইচ্ছা।

সূত্র: মিস মালিনী

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর