,

৩ নাম্বার পজিশনে অদল-বদল, সাকিবের জায়গায় তরুণ হার্ডহিটার

news-image

স্পোর্টস ডেস্ক:
বৃহস্পতিবার (৩০ আগস্ট) এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নেতৃত্ব দিয়ে যাতে সুযোগ দেয়া হয়েছে তরুণ আরিফুল হক, নাজমুর হাসান শান্ত ও মেহেদী হাসান মিরাজ। এছাড়া বাদ দেয়া হয়েছে সাব্বির-এনামুল হক বিজয় ও সৌম্য সরকারকে।

নতুনদের অর্ন্তভুক্ত, অফফর্মার পুরাতনদের বাদ। স্কোয়াড ঘোষণার পর টাইগার ক্রিকেট পাড়ায় বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। অনেকে চিন্তিত হয়ে পড়েছেন পজিশন ও একাদশ গঠন নিয়ে। তাই এশিয়া কাপের আগে টাইগারদের পজিশন-পরিকল্পনা ও ভক্তদের চিন্তাভাব দূর করতে কথা বলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট টিম বেশ ভালো খেলায় স্কোয়াড পরিবর্তনের ইচ্ছাই ছিল না বিসিবির। কিন্তু তারপরও দুই-একটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন তারা।’

এসময় সাকিব ও দলের নাম্বার থ্রি পজিশন নিয়ে কথা বলেন তিনি। বলেন, ‘নাম্বার থ্রি পজিশনে সহঅধিনায়ক সাকিব খুবিই ভালো করছে। তবে তার পাশাপাশি নতুন একজনকে আনার চেষ্টা করছে বিসিবি। দেখা যাক এ নিয়ে কি করা যায়। তবে এ জায়গায় শান্তকেও খেলানোর চিন্তা বিসিবির। কারণ সে যথেষ্ট মেধাবি ও আমাদের টপঅর্ডার ব্যাটসম্যান। গত ট্যুরে সে দলের সঙ্গে থাকলেও সুযোগ দেয়া হয়নি। তাই তিনে শান্তকে খেলানো হতে পারে।’

এ সময় স্লগ ওভার অর্থাৎ শেষ ১০ ওভারে বাংলাদেশের যে ঘাটতি লক্ষ্য করা যায় তা নিয়েও কথা বলেন সাবেক অধিনায়ক। শেষের ১০ ওভারে যে ঘাটতি তার জন্য মিঠুনকে ভরসা মানছেন তিনি। তাই ৬ নাম্বার পজিশনটা তাকে দিতে চায় প্রস্তুত বিসিবি।

এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।

প্রসঙ্গত, এই স্কোয়াডে তরুণ অথবা সিনিয়র যাদের সুযোগ হবে না তাদের মূলত বিশ্বকাপের কথা মাথায় রেখেই রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর