,

রাজশাহীততে প্রেমিকারর ঘরে প্রেমিক

news-image
পাপন সরকার শুভ্র, রাজশাহী : পৃথিবীতে ভালবাসা এমন একটা জিনিস যা দিনকি রাত কিছুরই তোয়াক্কা করে না। ভালবাসার জালে পড়লে ছেলে কি মেয়ে কারও মাথা সঠিক ভাবে কাজ করে না। ফলে যে কোন সময় একটা ঘটনার সৃষ্টি হয়। সবার অজান্তে তেমনি একটা ঘটনা ঘটেছে
রাজশাহীর বাগমারায়।
শনিবার রাত ১ টার দিকে ভালবাসার টানে প্রেমিক চলে যায় প্রেমিকার ঘরে। বয়সও তাদের
তেমন বেশি না। স্থানীয় লোকজন জানায় তারা দুজনেই নবম শ্রেণীর শিক্ষার্থী। দুজনেই নারায়নপাড়া টেকনিক্যাল স্কুলে পড়েন। সেখানেই তাদের পরিচয় ঘটে। সেই পরিচয় থেকে জন্ম নেয় ভালবাসা।
ভালবাসার মানুষকে দেখতে আর তার সাথে কথা বলতে সব কিছু ত্যাগ করে প্রেমিক ছুটে যায়
প্রেমিকার বাড়িতে। সেখানে গিয়ে মেয়ের পরিবারের লোকজনের হাতে ধরা পড়ে প্রেমিক। বিষয়টি জানাজানি হলে তাদেরকে দেখতে সবাই ভিড় জমায় মেয়েটির বাড়িতে।
ছেলেটির বাড়ি উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের নারায়নপাড়া গ্রামে নারায়নপাড়া গ্রামের মোস্তাফার ছেলে আসলাম(১৪), আর আউচপাড়া ইউনিয়নের কোন্দা গ্রামের রফাতুল্লাহর মেয়ে রুনা খাতুন (১৪)। তাদের এখনও বিয়ের বয়স হয়নি। অথচ গোপনে তাদের বিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন থানা পুলিশ সহ উপজেলা নির্বাহী  অফিসারকে জানিয়েছেন।
স্থানীয়া ইউপি সদস্য আলমগীর হোসেন আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি
বলেন, বিষয়টি শোনার পরে ছেলের বাড়িতে খরব পাঠানো হয়েছে। তার পরিবারের
লোকজন আসলেই একটা ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পরে ঘটনাস্থলে পুলিশ
পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর