,

ঢালিউডের সর্বোচ্চ বাজেটে অনন্তের নতুন ছবি!

news-image

ঢাকাই ছবিতে অনেকটা ঝড়ের মতো আগমন ঘটে নায়ক অনন্ত জলিলের। নিজের প্রযোজনায় বিগ বাজেটের কয়েকটি ছবি করে আলোচনার তুঙ্গে আসেন এই নায়ক। তবে গত কয়েক বছর ধরে তিনি নতুন কোনো ছবিতে কাজ করছেন না। ইসলামিক ধারায় নিজেকে পরিচালিত করছেন।

কিছু দিন আগেই অনন্ত জলিল নতুন ছবির ঘোষণা দেন। এর নাম ‘দিন: দ্য ডে’। ইসলামিক প্রেক্ষাপটেই নির্মিত হবে এই ছবি। এমনটা জানা গেছে আগেই। তবে এবার অনন্ত জলিল জানালেন, ‘দিন: দ্য ডে’ ছবির বাজেটের বিষয়ে।

ঢালিউডের ইতিহাসে সর্বোচ্চ বাজেটের ছবি হতে যাচ্ছে অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’। তিনি জানান, ছবিটির জন্য অনেক বাজেট লাগবে। যেটা অন্যরা তো দূরে থাক, আমি নিজেও কল্পনা করিনি। অতীতে এ পরিমাণ অর্থ খরচ করে ছবি নির্মাণের সাহস বাংলাদেশে কেউ দেখায়নি।

নির্দিষ্ট পরিমাণ না বললেও অনন্ত জানান, তার ‘দিন: দ্য ডে’ ছবিটির বাজেট ১৫ থেকে ২০ কোটি টাকা হবে। একটি আন্তর্জাতিক মানের ছবি হতে যাচ্ছে এটি।

‘দিন: দ্য ডে’ ছবির গল্পের প্রয়োজনে এর শুটিং হবে বিশ্বের কয়েকটি দেশে। এতে অস্কারজয়ী অভিনয়শিল্পী ও কলাকুশলীরা কাজ করবেন বলেও জানান অনন্ত জলিল। এই ছবিতে অনন্ত জলিলের সঙ্গে তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষাও অভিনয় করবেন। শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর