,

নায়িকা নির্বাচনে শাকিব প্রভাবিত করেন?

news-image

দুই বাংলার সিনেমা ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করছেন সুপারস্টার শাকিব খান। গত এক যুগ ধরে ঢালিউডে রাজত্ব কায়েম রাখার পাশাপাশি এখন তিনি কলকাতার সিনেমা জগতেও নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। টালিউডের প্রভাবশালী প্রযোজকরা তার পেছনে লগ্নি করছেন। পরপর কয়েকটি আলোচিত ছবিতে অভিনয় করে টালিউডে শাকিব তার দাপটের জানান দিয়েছেন। পেয়েছেন দর্শকপ্রিয়তার সঙ্গে ব্যবসায়িক সাফল্যও।

শাকিব খানকে ঘিরে একটি কথা প্রায়শই শোনা যায়। তা হচ্ছে, ছবিতে নায়িকা নির্বাচনে শাকিব খানের ইচ্ছে প্রাধান্য পায়। অর্থাৎ শাকিব অভিনীত ছবিগুলোতে তারই পছন্দমত নায়িকা নেয়া হয়।

কথাটি একেবারে মিথ্যা নয়। অনেক ছবিতেই নায়িকা নির্বাচনে শাকিবের প্রভাব আছে, এই কথার সত্যতা পাওয়া গেছে ঢাকাই ছবির এক নায়িকার মন্তব্যে। তিনি ইয়ামিন হক ববি। শাকিবের সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন ববি। সবগুলো ছবিই হয়েছে সুপারহিট। কিন্তু শাকিব-ববি জুটিকে নিয়মিত পাওয়া যায় না। সেটা কেন?

এমন প্রসঙ্গে ববি বলেন, শাকিবের সঙ্গে আমার সবগুলো ছবিই হিট। তারপরও আমাদের নিয়ে নিয়মিত ছবি হচ্ছে না কেন, সেটা বলতে পারবেন পরিচালক, প্রযোজক আর শাকিব। এখন তারা যদি চান, তাহলে নিয়মিত দেখা যাবে।

নায়িকা নির্বাচনে শাকিবের প্রভাবের বিষয়ে ববি জানান, প্রভাব তো অবশ্যই আছে। আর এতে দোষেরও কিছু নেই। কারণ শাকিব অনেক বড় মাপের তারকা। সুতরাং তার পছন্দ-অপছন্দ বা প্রভাব তো থাকবেই। এটাই স্বাভাবিক।

তবে একান্ত ব্যক্তিগত কারণে কোনো নায়িকাকে নেয়া বা বাদ দেয়ার পক্ষে নন ববি। তার মতে, ছবির গল্প অনুসারে যে নায়িকা যোগ্য, তাকেই ছবিতে নেয়া উচিত।

প্রসঙ্গত, বর্তমানে শাকিব খান ও ববি জুটি বেঁধে অভিনয় করছেন ‘নোলক’ ছবিতে। একাধিক পোস্টার প্রকাশের মাধ্যমে ছবিটি এরইমধ্যে দর্শকের আগ্রহের তালিকায় চলে এসেছে। ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ফেরারি ফরহাদ। বি হ্যাপি এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন সাকিব সনেট।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর