,

সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে মিশরে নতুন আইন পাশ

news-image

সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিয়ন্ত্রণ নিতে এবার নতুন একটি আইনের অনুমোদন দিয়েছে মিশর সরকার। সরকার বিরোধী সমালোচনা বন্ধ করতে ইন্টারনেট নিয়ন্ত্রণেই এ আইনটি করা হয়েছে বলে ব্যাপক সমালোচনা হচ্ছে। নতুন এ আইনে কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমের যেকোন প্রোফাইল বা অ্যাকাউন্টের ওপর নজরদারি করার অধিকার সংরক্ষণ করেছে বলে জানিয়েছে ফিলিপাইন ভিত্তিক গণমাধ্যম ‘এবিএস-সিবিএন.কম’।

এবিএস-সিবিএন শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসির অনুমোদনকৃত আইনটি ইতোমধ্যেই গেজেট আকারে প্রকাশ পেয়েছে। প্রকাশিত গেজেটে ইন্টারনেটের ব্যবহার কড়াকড়ি করা হয়েছে বলে সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছে। তবে এ আইনটি গত জুলাইতেই দেশটির সর্বোচ্চ আদালতের মাধ্যমে অনুমোদন করা হয়েছিল।

উল্লেখ্য, পাশকৃত নতুন এ আইনে রয়েছে যেসব অ্যাকাউন্টের ৫হাজারের বেশি ফলোয়ার থাকবে ও ব্যক্তিগত ব্লগ এমনকি ওয়েব সাইট থাকবে তাদের সরকারি নজরদারির আওতায় আনা হবে। কোন প্রকার ভুয়া তথ্য ছড়ালে বা সহিংস তা সৃষ্টি করার মত কোন তথ্য ছড়ালে সরকার যে কারো অ্যাকাউন্ট যেকোন সময় বন্ধ বা স্থগিত করতে পারবে বলেও নতুন এ আইনে বলা হয়েছে। ইয়ন নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর