,

ইয়েমেনের স্কুলবাসে হামলা ভুলে হয়েছে: সৌদি জোট

news-image

ইয়েমেনের স্কুলবাসে হামলা কিছু ভুলের কারণে হয়েছে মন্তব্য করে এ হামলারর দায় স্বীকার করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। গতমাসের ওই বিমান হামলায় অন্তত ৪০ শিশুসহ ৫১ জন মারা যায় ও ৭৯ জন আহত হয়। সৌদি জোটের মুখপাত্র বলেছেন, এ হামলায় হতাহতের ঘটনাটি খুবই দুঃখজনক। যারা এর জন্য দায়ী তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।

সৌদি সংবাদসংস্থাকে জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি এ হামলার দায় স্বীকার করে বলেন, হুথিরা অন্যান্য অপরাধমূলক কর্মকা-ের পাশাপাশি মাসুম শিশুদেরও মানবঢাল হিসেবে ব্যবহার করছে।

যুক্তরাষ্ট্রের সহায়তায় ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে হামলা চালিয়ে আসছে। তাদের উদ্দেশ্য, দেশটির আন্তর্জাতিকভাবে বৈধ হিসেবে স্বীকৃত প্রেসিডেন্ট আবু রাব্বু মানসুর হাদির সরকারকে স্থিতিশীল করা। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা হাদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে।

এবার জাতিসংঘ ও সৌদিমিত্র সহ বিপুল আন্তর্জাতিক চাপে নিজেদের দোষ স্বীকার করেছে সৌদি জোট। জয়েন ইনসিডেন্ট অ্যাসেসমেন্ট টিম নামের একটি তদন্ত কমিটিও গঠন করেছে তারা। শনিবার এক বিবৃতিতে কমিটি বলে, তাদের কাছে তথ্য ছিলো যে বাসে করে হুথি বিদ্রোহীদের নিয়ে যাওয়া হচ্ছিলো। তাই সেখানে হামলা চালানো হয়। কিন্তু অনুমতি ছাড়া হামলার তদন্ত প্রয়োজন। সূত্র: জিও নিউজ উর্দু

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর