,

নিরাপদ খাদ্য নিশ্চিতে হোটেল রেঁস্তোরায় মানভেদে ঝুলিয়ে দেয়া হবে সবুজ-হলুদ-লাল ‘স্টিকার’

news-image

নিরাপদ খাদ্য নিশ্চিতে হোটেল রেঁস্তোরায় মানভেদে ‘স্টিকার’ ঝুলিয়ে দেবার উদ্যোগ নিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। হোটেলের বাইরে সবুজ, হলুদ ও লাল এই তিন রঙের স্টিকার দেখে ভোক্তারা বুঝতে পারবেন তারা কী মানের খাবার পাবেন এসব রেঁস্তোরায়।

নীলক্ষেত ও আজিমপুর মোড়ের হোটেলগুলোতে ভোক্তার ভিড় লেগেই থাকে। কিন্তু বাইরের দৃশ্য দেখে বোঝার উপায় নেই এগুলোর রান্নাঘর কতটা নোংরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ইডেন কলেজের শিক্ষার্থীরাতো বটেই, নিউমার্কেটে আসা ক্রেতারাও এসব হোটেলের খাবার খান নিয়মিতই।

কিন্তু ভোক্তারা কখনোই জানতে পারেন না কোন হোটেলে খাবারের মান কেমন। এ কারণে সম্প্রতি খাবারের মান নির্ণয় করে হোটেলের বাইরে স্টিকার লাগানোর সিদ্ধান্ত নিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। তারা সম্প্রতি ফকিরাপুল, পল্টন ও মতিঝিলসহ ৬টি এলাকার অন্তত দুশো হোটেল মনিটরিং করে তিন ধরনের স্টিকার ঝুলিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছেন।

হোটেল কর্তৃপক্ষ ও ভোক্তারা একে সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন এটা খুব ভাল উদ্যোগ ।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যুগ্ম সচিব মাহমুদ কবীর বলেন, ‘স্টিকার দিলে জনগণ বুঝতে পারবে কোনটা বিপদজনক। লাল হচ্ছে বিপদকজনক, হলুদ মানে কিছুটা উন্নত, আর সবুজ মানে তো ভালই। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে পুরো ঢাকাতেই এই কার্যক্রম পরিচালনা করা হবে। তবে কবে থেকে শুরু হবে এই কার্যক্রম তা এখনো জানেন না ।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছেন স্টিকার লাগানোর পরও তারা নিয়মিত মনিটরিং করবেন। এবং তাদের ওয়েভ পেইজে ঢুকে জনগণ দেখতে পারবেন কোন হোটেল কি রঙের । এতে করে তারা সহজেই তাদের পছন্দের হোটেল খুঁজে পাবেন। সূত্র: সময় টিভি

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর