,

সিরিয়ার বিমানঘাঁটিতে বিকট শব্দে বিস্ফোরণ

news-image

অনলাইন ডেস্ক: সিরিয়ার বিমানঘাঁটিতে বিকট শব্দে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আজ রোববার ভোরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ঘটনার পরই বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

দেশটির গণমাধ্যম বলছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিন্তু বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছে দামেস্ক সমর্থিত আঞ্চলিক জোটের এক কর্মকর্তা।

জার্মানির সংবাদসংস্থা ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরে সিরিয়ার একটি বিমানঘাঁটিতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়।

দেশটির দামেস্ক সমর্থিত আঞ্চলিক জোটের এক কর্মকর্তা এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে বলেছেন, ‘গোলান মালভূমি সীমান্ত থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।’

যুদ্ধ পর্যবেক্ষক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরিও এই বিস্ফোরণকে ইসরায়েলি হামলা বলে মত প্রকাশ করেছে। তারা এই হামলায় হতাহতের আশঙ্কা করছে।

তবে দেশটির সংবাদমাধ্যগুলো বিস্ফোরণের বৈদ্যুতিক গোলযোগের কারণ উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশ করেছে। তারা বলছে, দামেস্কের পাশে মেজ্জে বিমানঘাঁটিতে ‘ইসরায়েলি আক্রমণের’ ঘটনা ঘটেনি।

এ বিস্ফোরণের ব্যাপারে ইসরায়েল এখনও কোনো মন্তব্য করেনি। যদিও গত মে মাসে সিরিয়া ও ইরানের সব সামরিক অবকাঠামোতে আক্রমণের ঘোষণা দেয় দেশটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর