,

ইমরান খানের সেই হেলিকপ্টার খরচ ৫৫ টাকা, সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ!

news-image

অনলাইন ডেস্ক: হেলিকপ্টার চড়া নিয়ে সম্প্রতি বিতর্কে জড়িয়েছিলেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। জানা গেছে, প্রধানমন্ত্রীর বাসভবন থেকে নিজের পুরানো বাড়িতে প্রায়ই সরকারি হেলিকপ্টারে যাতায়াত করেন ইমরান। মন্ত্রী আমলাদের খরচ কমানোর কথা বলে কেন ইমরান নিজে বারবার হেলিকপ্টারে যাতায়ত করে ব্যয় বাড়াচ্ছেন, সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

এই ইস্যুতে ইমরান খানের পক্ষে দাঁড়াতে গিয়ে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফওয়াদ চৌধুরী এমন এক মন্তব্য করেছেন যে সোশ্যাল মিডিয়ায় ইমরানকে নিয়ে বিদ্রুপের বন্যা বইছে। ফওয়াদ বলেছেন, ইমরান খানের হেলিকপ্টার করে যাতায়াতের জন্য নাকি মাত্র ৫৫টাকা খরচ হয়। অবাস্তব এই দাবির পরেই ফেসবুক টুইটারে এখন ইমরানকে নিয়ে রসিকতার ছড়াছড়ি।

একজন টুইট করে বলেছেন, ‘‌ইমরানের দাবির ফলে এখন উবার চিন্তায় পড়ে গিয়েছে। ৫৫ টাকা খরচে যদি হেলিকপ্টারে চড়া যায়, তাহলে কেনই বা সাধারণ মানুষ গাড়িতে চড়তে চাইবেন?‌’‌ আরেকজন রসিকতা করে লেখেন, ‘‌ইমরান কি মনে করেন সারা বছরই এপ্রিল ফুল বানানো যায়?‌’‌ এছাড়াও ভাইরাল হয়েছে ইমরানের আকাশে ওড়ার এবং হেলিকপ্টার চড়ার অজস্র ছবি। ‌

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর