,

ঢাকায় শিনা চৌহান

news-image

বিনোদন ডেস্ক: বিপিএল উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশে জনপ্রিয় শিনা চৌহান। গত বছর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় উপস্থাপনা করতে ঢাকায় এসেছিলেন।

৩১ আগস্ট বিকেলে আবার ঢাকায় পা রাখলেন ভারতীয় এই মডেল। টুইটারে লেখেন. ‘কেমন আছেন আপনারা?’ ১ সেপ্টেম্বর লা মেরিডিয়ান হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘বঙ্গবন্ধু গোল্ড কাপ’ টুর্নামেন্টের টিম ড্র অনুষ্ঠান উপস্থাপনা করেছেন।

শিনা উপস্থাপনার ফাঁকেই বাংলাদেশে আসার অনুভূতি ব্যক্ত করে বলেন,‘ সুন্দর হৃদয়ের মানুষদের দেশে আবারও এসে খুব ভালো লাগছে। বিউটিফুল বাংলাদেশ। যতবারই এই দেশে আসি একটা অন্যরকম অনুভূতি কাজ করে মনে।’

ঢাকায় এসে দ্বিতীয় টুইটে শিনা লেখেন, ‘দারুণ হৃদয়ের মানুষদের দেশে আবারও এসে খুব ভালো লাগছে। বিউটিফুল বাংলাদেশ।’

নীলচে আলোয় ঘেরা মঞ্চ। হাত নেড়ে কথা বলে চলেছেন জনপ্রিয় ভারতীয় মডেল ও অভিনেত্রী শিনা চৌহান। উপস্থাপকের ভূমিকাতে দেখা যাচ্ছে তাকে। না, টেলিভিশনের কোনো অনুষ্ঠানে না। এশিয়ার অন্যতম বড় টুর্নামেন্ট বঙ্গবন্ধু গোল্ড কাপের টিম ড্র অনুষ্ঠানে উপস্থাপনা করছেন তিনি। রাজধানীর পাঁচতারকা হোটেল লা মেরিডিয়ানের গ্র্যান্ড বলরুমে শনিবার দুপুর ১২টা থেকে শুরু হয়েছে এ আয়োজন।

শুক্রবার ঢাকায় আসেন শিনা চৌহান। বঙ্গবন্ধু গোল্ড কাপের টিম ড্র অনুষ্ঠানে উপস্থাপনা করছেন আজ শানিবার। তার কথা ফুলঝুরি ছড়িয়ে পড়ছে। শিনা উপস্থাপনার ফাঁকেই বাংলাদেশে আসার অনুভূতি ব্যক্ত করে বলেন,‘ সুন্দর হৃদয়ের মানুষদের দেশে আবারও এসে খুব ভালো লাগছে। বিউটিফুল বাংলাদেশ। যতবারই এই দেশে আসি একটা অন্যরকম অনুভূতি কাজ করে মনে।’

সবশেষ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার টিভি অনুষ্ঠান উপস্থাপনা করতে ঢাকায় এসেছিলেন শিনা। বিপিএলের টিভি অনুষ্ঠানের সুবাদে বাংলাদেশে ঘরে ঘরে জনপ্রিয়তা পান তিনি। এছাড়া মোস্তফা সরয়ার ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। এদিকে গত ২৬ আগস্ট মুম্বাইয়ের জুহুর পৃথ্বি থিয়েটারে একটি মঞ্চনাটকে লায়লা চরিত্রে অভিনয় করেছেন শিনা চৌহান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর