,

মধ্যরাতে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

news-image

নিজস্ব প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও এক পুলিশ সদস্যসহ কমপক্ষে ৪৬ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে এখনও হতাহতদের কারো নাম পরিচয় পাওয়া যায়নি।

শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর বাজার ও ধুনটমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন জানান, শনিবার দিবাগত রাত অনুমান ১টার দিকে বগুড়াগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী চাঁদনী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ঘ হয়।

এতে ঘটনাস্থলে ২ জন এবং উভয় বাসের প্রায় ৪৬ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পর সেখানে একজন মারা যান।

এদিকে শেরপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় জানান, শনিবার রাত আড়াইটার দিকে ঢাকাগামী এসআর ট্রাভেলসের একটি বাস ধুনটমোড় এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কার্গো ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত হন। আহত হন বেশ কয়েকজন যাত্রী।

এসব ঘটনায় দুর্ঘটনাকবলিত বাস ও কার্গো আটক আটক করেছে পুলিশ। তবে পলাতক থাকায় বাসের চালক ও চালকের সহকারীদের আটক করা সম্ভব হয়নি।

বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (টিএসআই) আব্দুল আজিজ মণ্ডল জানান, উভয় দুর্ঘটনায় একজন পুলিশ সদস্যসহ আহত ৪৬ জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তবে তিনি হতাহতদের কারো নাম পরিচয় জানাতে পারেননি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর