,

মিরসরাইয়ে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ২

news-image

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় বাস ও ট্রেনের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ২৫ জন। রোববার ভোর ৪টার দিকে বারইয়ারহাট রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে খাগড়াছড়িগামী এস আলম পরিবহনের একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়।

মিরসরাই ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার রবিউল আজম জানান, দুর্ঘটনাকবলিত বিজয় এক্সপ্রেস ট্রেন ও এস আলম পরিবহনের বাস দুটোই গতরাতে (শনিবার দিনগত রাত) ঢাকা থেকে ছেড়ে যায়। বারইয়ারহাট রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে দুই ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। খবর পেয়ে মিরসরাই ফায়ার স্টেশনের কর্মীরা প্রায় আড়াই ঘণ্টার চেষ্টা চালিয়ে বাসটি উদ্ধার করেছে।

তিনি জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত সুনিল চাকমা নামে একজনকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দুইজনের মধ্যে তারই পরিচয় পাওয়া গেছে। নিহত অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি।

আহতদের উদ্ধার করে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনায় প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর সকাল সাড়ে সাতটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর