,

নিজ রাইফেলের গুলিতে প্রাণ গেল আনসার সদস্যের

news-image

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর মরকুন এলাকায় জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এর প্রধান কার্যালয়ে দায়িত্ব পালনকালে জুনেদ আহম্মেদ (২৫) নামের এক আনসার সদস্য নিজ রাইফেলের গুলিতে নিহত হয়েছেন।

নিহত জুনেদ আহম্মেদ সুনামগঞ্জ জেলার জামালপুর থানার উর্জলাখাঁগঞ্জ গ্রামের মো. জহির উদ্দিনের ছেলে।
জানা যায়, গতকাল শনিবার রাত ১২টার দিকে ডিউটিরত অবস্থা হঠাৎ গুলির শব্দ শুনে আশপাশের অন্যান্য আনসার সদস্যরা এগিয়ে আসে। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ওই আনসার সদস্যকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ্‌ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুনেদ আহম্মেদকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টঙ্গি থানার ওসি কামাল হোসেন জানান, নিজ রাইফেলে নিহত হওয়ার ঘটনায় টঙ্গি থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই আনসার সদস্যের মরদেহ রাতেই উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর