,

‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

news-image

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুল মতিন মণ্ডল (৫০) একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত মতিন চরমপন্থী সংগঠন সজল বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড। হত্যা, অস্ত্রসহ তিনটি মামলার আসামি ছিলেন তিনি।

শনিবার রাত ৩টার দিকে কালুখালী উপজেলার শাওরাইল ইউনিয়নে ইউনিয়নের আলমডাঙ্গা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১টি ওয়ান শুটারগান ও ২টি রামদা উদ্ধার করেছে পুলিশ।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) ফজলুল করিম জানান, গভীর রাতে খবর আসে আলমডাঙ্গার একটি বাগানে চরমপন্থী সজল বাহিনীর সদস্যরা মিটিং করছে। পরে কালুখালী থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে আব্দুল মতিন গুলিবিদ্ধ হন এবং অন্যরা পালিয়ে যান। মতিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, আব্দুল মতিনের বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ তিনটি মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর