,

শাহরুখ-সালমানকে সৌদি আরবে পেছনে ফেললেন অক্ষয়

news-image

বিনোদন ডেস্ক।।  সৌদি আরবে প্রথমবারের মতো মুক্তি পেলো বলিউডের ছবি। এর আগে কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ, সালমান খানের মতো তারকারা কারো ছবিই সৌদির পর্দায় ঠাঁই পায়নি। তবে সুপারস্টার অক্ষয় কুমারের ‘গোল্ড’ দিয়ে শুরু হলো এই যাত্রা।

ৎগত বৃহস্পতিবার নিজের টুইটার অ্যাকাউন্টে এমনই খবর জানান অক্ষয়। ‘গোল্ড’ ছবিটির প্রযোজনায় ছিলেন ফারহান আখতার ও পরিচালনায় রিমা কাগতি। ১৯৪৮ সালের অলিম্পিকে ভারতের প্রথম স্বর্ণপদক জয়ের ঐতিহাসিক ঘটনা নিয়ে সাজানো হয়েছে ছবিটি।
গত ১৫ আগস্ট মুক্তির পর ছবিটির আয় ইতিমধ্যে ভারতে শত কোটি রুপির ঘর ছাড়িয়েছে। এতে আরও অভিনয় করেছেন বাঙালি কন্যা মৌনি রয়, অমিত সাধ, কুনাল কাপুর ও বিনীত কুমার সিংসহ আরও অনেক।

এর আগে ভারতীয় ছবির মধ্যে দক্ষিণী মেগাস্টার রজনীকান্তের ‘কালা’ মুক্তি পায় সৌদি আরবে। এ নিয়ে টানা অষ্টমবারের মতো সাফল্য পেলেন অক্ষয়। তার আগের হিট ছবিগুলো হলো- ‘প্যাডম্যান’, ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘জলি এলএলবি টু’, ‘রুস্তম’, ‘হাউসফুল থ্রি’, ‘এয়ারলিফট’ ও ‘সিং ইজ ব্লিং’।
এদিকে অক্ষয় এখন করণ জোহর প্রযোজিত ‘কেসারি’ ও ‘গুড নিউজ’ ছবির কাজে ব্যস্ত। এ ছাড়া আগামী ২৯ নভেম্বর মুক্তি পাবে রজনীকান্তের সঙ্গে তার বহুল প্রতীক্ষিত ‘টু পয়েন্ট জিরো’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর