,

তিন প্রাণ কেড়ে নিলো সেলফি

news-image

নিউজ ডেস্ক।। চলনবিলের চাটমোহর উপজেলার হাণ্ডিয়াল পাইকপাড়া ঘাট এলাকায় সেলফি তুলতে গিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

এ নৌকা ডুবির ঘটনায় আজ শনিবার এক কিশোরীসহ তিন নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এখনো দুজন পুরুষ নিখোঁজ রয়েছেন ।

নিহত তিনজন হলেন- ঈশ্বরদীর কলাম লেখক মোশারফ হোসেন মুসার স্ত্রী শাহনাজ পারভীন পারুল, পাবনার ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা বিল্লাল হোসেন গনির স্ত্রী মমতাজ পারভীন শিউলী এবং ঈশ্বরদী উপজেলার আমবাগান এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম স্বপন বিশ্বাসের মেয়ে সাদিয়া খাতুনকে।

অপরদিকে নিখোঁজ দুজন হলেন- ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা বিল্লাল হোসেন গনি ও ঈশ্বরদী আমবাগান এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম স্বপন বিশ্বাস।

এ ঘটনার প্রতক্ষ্যদর্শী কিশোর সুমন হোসেন বলেন, ‘মূলত নৌকায় বেড়ানোর সময় নৌকার ছাদের (ছই) ওপর উঠে মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে ছই ভেঙে নৌকাটি কাত হয়ে বিলের পানিতে তলিয়ে যায়। এতে নৌকার যাত্রীরা নৌকার নিচে চাপা পড়ে অথবা ভেসে যায়।’

এদিকে চাটমোহর থানার ওসি মো. বদরুদ্দোজা বাবু মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাত ১১টার দিকে রাজশাহীর একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা পানিতে নেমে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু করে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার অসীম কুমার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর