,

পরকীয়া: যুবক ও গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পূর্ব সাহেলী গ্রামে পরকীয়ার জেরে শুক্রবার রাতে অনৈতিক কাজের সময় এক যুবক ও এক গৃহবধূকে হাতে-নাতে আটক করা হয়েছে। পরে তাদের গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখে এলাকাবাসী ও গৃহবধূর স্বামী।

বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ওই বাড়িতে গৃহবধূ ও যুবককে দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী ও গৃহবধূর স্বামী জানান, দীর্ঘদিন ধরে পাশের গ্রামের যুবক আরান মিয়ার সাথে বাদলের স্ত্রী চায়না বেগমের পরকীয়া সর্ম্পক চলছিল। এর জের ধরে গতকাল শুক্রবার ওই যুবক ও গৃহবধূ অনৈতিক কাজে লিপ্ত হয়। এ সময় স্বামী বাদল রিক্সা চালিয়ে বাড়ি ফেরার পর তাদের পরকীয়ার বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাদের দুইজনকে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন। শনিবার সকাল ১১টার দিকে স্থানীয় মেম্বার সামাজিকভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা করেন।

এ ব্যাপারে স্থানীয় মহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মাহামুদুল আমিন ডিউক জানান, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই এবং ওই গৃহবধূ দুই সন্তানের জননী হওয়ায় ভবিষ্যতের কথা মাথায় রেখে সামাজিকভাবে বিষয়টি মিমাংসা করা হয়’।

শিবালয় থানার ওসি মো. হাবিবুল্লাহ সরকার জানান, ‘ঘটনাটি লোক মুখে শুনেছি। তবে এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর