,

তিন ছবির শুটিংয়ের তোড়জোড়

news-image

ঈদের আগে ছিল হরদম ব্যস্ততা। এরপর ঈদে শোবিজ অঙ্গনের তারকাদের অনেকেই পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। কেউ আবার ছুটি কাটিয়েছেন একান্তে। ছুটি শেষে আবারও শুটিংয়ে ফিরতে শুরু করেছেন তারকারা।

এফডিসির আশে পাশেই চলছে তিনটি সিনেমার শুটিং। খোঁজ নিয়ে জানা গেল, ২৮ আগস্ট থেকে রাজধানীর কোক স্টুডিওতে ‘নোলক’ ছবির শুটিং করছেন শাকিব খান ও ববি। ছবিটির শুটিং প্রায় শেষের দিকে।

শাকিবের ছবির শুটিং ছাড়াও এফডিসিতেই চলছে ‘ও মাই লাভ’ সিনেমার শুটিং। আবুল কালাম আজাদ পরিচালিত ‘ও মাই লাভ’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন কলকাতার শিল্পী সাবর্ণী ও হৃদ্ধিস। আরও রয়েছেন অমিত হাসান, বিপাশা কবিরসহ অনেকে।

এদিকে গতকাল শুক্রবার থেকে মোহাম্মাদ আসলাম পরিচালিত ‘আমার সিদ্ধান্ত’ ছবির শুটিং চলছে রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং স্পটে। শুটিংয়ে অংশ নেন সাইফ খান, চিত্রনায়িকা অরিন, খল অভিনেতা শরীফ চৌধুরী, তানিন সুবহাসহ অনেকে। ছবিতে আরও অভিনয় করছেন অভি, শিরিন শিলা। আজ শনিবার থেকে এই ছবিটির শুটিং হবে গাজীপুরের হোতাপাড়ায়।

আরও কয়েকটা ছবির শুটিং শুরু হবে শিগগিরই। যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ছবির শুটিং প্রায় শেষ। কিছু অংশের শুটিং এখনও বাকি। শিগগিরই এই ছবির বাকি অংশের শুটিং শুরু হবে। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও অধরা খান।

এদিকে আসছে ১১ সেপ্টেম্বর কক্সবাজারে শাকিব খানের ‘শাহেনশাহ’ ছবির শুটিং শুরু হবে। ছবিতে তার নায়িকা হিসেবে আছেন নুসরাত ফারিয়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর