,

হজে এসে ১৪ বছর পর ভাইবোনের দেখা!

news-image

পবিত্র হজ শুধু একটি ধর্মীয় ইবাদত নয়, এটি বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখ লাখ মুসলিমের এক অপূর্ব মিলনমেলাও বটে। এ মিলনমেলায় ঘটে যায় এমনসব ঘটনা, যা শুনলেও মন ভরে ওঠে অন্য রকম আনন্দে। তেমনি আনন্দদায়ক ঘটনা এবারও ঘটল। পবিত্র হজপালন করতে এসে দীর্ঘ ১৪ বছর পর দেখা হলো- ভাইবোনের।

দখলদার ইসরায়েলি বাহিনীর দমন পীড়ন থেকে বাঁচতে আজ থেকে প্রায় ৩০ বছর আগে পরিবারের সঙ্গে ফিলিস্তিনি ছেড়ে লেবানন চলে গিয়েছিলেন দুই ভাইবোন মুসা ও লতিফা। ভাইটির বয়স তখন দুই বছর মাত্র। এ সময় লতিফা চলে যান মিসর। তারপর মাঝে একবার দেখেছিলেন ভাইকে। এর পর দেখা হয়নি। আর এবার সৌদি বাদশার বদান্যতায় ফিরে পেলেন ভাইকে। এ সময় কাঁদতে কাঁদতে ভাইকে জড়িয়ে ধরেন তিনি।

প্রতিবারের ন্যায় এবারও বাদশাহ সালমান ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন দেশের মুসলমানদের হজের ব্যবস্থা করেন। এই কর্মসূচির আওতায় ফিলিস্তিনি এই দুই ভাইবোন হজে আসার সুযোগ পান। আর সেখানেই তাদের দেখা হয়। হজের আগের দিন তাদের সাক্ষাত হয়। অভূতপূর্ব এ ঘটনায় উপস্থিত লোকেরাও আনন্দে কেঁদে ফেলেন।

পরে স্থানীয় হজ অফিসে দুই ভাইবোনের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা। ওই অনুষ্ঠানে তারা স্মৃতিচারণ করেন। উঠে আসে তাদের পরিবারের কথা, হজের আসার কথা। ভাই মুসা জানান, আমি লেবানন সরকারের বদান্যতায় সৌদি সরকারের আমন্ত্রিতদের তালিকায় নাম যুক্ত করতে সক্ষম হই। আশ্চর্যের বিষয় হলো, আমার হজপালনের কথা ছিলো গত বছর। কিন্তু সেবার আমি অসুস্থ হওয়ার কারণে, হজে আসতে পারিনি। এবার আমি পুনরায় সুযোগ পাই। আসলে এটা আল্লাহর বিশেষ রহমত।

পরে দুই ভাইবোন মিলে তাওয়াফ করেন। উল্লেখ্য যে, চলতি বছর ৯৪টি দেশের প্রায় ৫ হাজার ৩শ’ জনকে সৌদি বাদশাহ ব্যক্তিগত ব্যবস্থায় হজ পালনের সুযোগ করে দিয়েছেন। তারা সৌদি সরকারের রাজকীয় মেহমান হিসেবে হজপালন করেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর