,

হঠাৎ মহাকাশ কেন্দ্রে ছিদ্র!

news-image

পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে মহাকাশে প্রায় ২৮,২০০ কিলোমিটার বেগে পৃথিবীকে চক্কর দিয়ে চলেছে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (আইএসএস)। সেখানে গবেষণার কাজে সর্বদা কয়েকজন মহাকাশচারী অবস্থান করেন।

আর সেই আইএসএস-এ সম্প্রতি দেখা দিয়েছিল একটি ছিদ্র। মহাকাশ কেন্দ্রটি কয়েকটি ভাগে বিভক্ত। এর মধ্যে একটি অংশ ছিল রাশিয়ার সয়ুজ সংযুক্ত। সেই সয়ুজেই একটি অতি ক্ষুদ্র ছিদ্র দেখা দেয়। আর তাতেই অক্সিজেনসমৃদ্ধ মূল্যবান বাতাস বের হয়ে যায় মহাকাশে। ধীরে ধীরে চাপ কমতে থাকে মহাকাশ কেন্দ্রটির। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রটিতে সর্বদা বাতাসের চাপ সংরক্ষণ করতে হয়। সেখানে অবস্থানরত মহাকাশচারীদের জীবন বাঁচানোর জন্য এ বাতাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা শুক্রবার জানিয়েছে, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রটির সয়ুজ অংশে একটি ছিদ্র দেখা দিয়েছিল।সেই ছিদ্র মেরামতের পর বর্তমানে মহাকাশ কেন্দ্রটি সম্পূর্ণভাবে ‘এয়ারটাইট’ করা হয়েছে। তার আগে সেই ছিদ্র দিয়ে বাতাস বের হয়ে যাওয়ায় ক্রমে বাতাসের চাপ কমে যাচ্ছিল মহাকাশ কেন্দ্রটির। তবে বর্তমানে অন্য কোনো ছিদ্র দেখা যায়নি এবং বাতাসের চাপ পুনরুদ্ধার করা হয়েছে।

নাসা জানিয়েছে, মহাকাশ কেন্দ্রটিতে প্রায় দুই মিলিমিটারের একটি ছিদ্র দেখা দিয়েছিল। সেখানে অবস্থানরত কর্মীরাই সেটি মেরামত করেছেন। সেখানে অবস্থানরত কর্মীদের কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়নি।বর্তমানে তিনটি মহাকাশযান আন্তর্জাতিক স্পেস স্টেশনে রয়েছে। এগুলোর একটি সয়ুজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর