,

ফিলিস্তিনিদের জন্য অর্থ বন্ধ করল আমেরিকা

news-image

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনি উদ্বাস্তুদের সাহায্যের জন্য গঠিত জাতিসংঘের একটি সংস্থায় অর্থ দেয়া বন্ধের ঘোষণা দিয়েছে আমেরিকা। ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির বিরুদ্ধে ‘অবিশ্বাস্য রকমের ত্রুটিপূর্ণ কর্মকাণ্ডের’ কথা বলে শুক্রবার মার্কিন সরকার অর্থ বন্ধের ঘোষণা দিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিদার নোয়ের্ত বলেছেন, এ সংস্থায় চরম ত্রুটিপূর্ণ কর্মকাণ্ডের জন্য আমেরিকা আর অর্থ দেবে না। এর আগ পর্যন্ত আমেরিকা জাতিসংঘের এই সংস্থায় সবচেয়ে বেশি অর্থ দান করত। ২০১৬ সালে আমেরিকা সংস্থাটিতে ৩৫ কোটি ৫০ লাখ ডলার দিয়েছে। চলতি বছরেও একই পরিমাণ অর্থ দেয়ার কথা ছিল। এর মধ্যে গত জানুয়ারি মাসে ওয়াশিংটন ফিলিস্তিনকে ছয় কোটি ডলার দিয়েছে।

মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে ফিলস্তিনি জনগণ এবং ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি আমেরিকার সিদ্ধান্তের নিন্দা করেছে। ফিলিস্তিনের মুখ্য আলোচক সায়েব এরিকাত বলেছেন, আমরা মার্কিন সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছি ও নিন্দা জানাচ্ছি। জাতিসংঘ সংস্থাটি মার্কিন সিদ্ধান্তে গভীর দুঃখ ও হাতাশা প্রকাশ করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর