,

‘সুন্দরী নারী বেশি হলে, ধর্ষণ বাড়বে’

news-image

পত্রিকার পাতা খুললেই ধর্ষণের সংবাদ। সারা বিশ্ব যখন ধর্ষণ নির্মূলে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে সেখানে ফিলিপিন্সের প্রেসিডেন্ট ‘ধর্ষণ’ নিয়ে রসিকতা করায় সমালোচিত হলেন।

নিজের শহর দাভাওতে ধর্ষণের পরিসংখ্যান বিষয়ে পুলিশের একটি রিপোর্ট নিয়ে বলতে গিয়ে রুদ্রিগো দুতের্তে বলেন, পুলিশ জানিয়েছে দাভাওতে ধর্ষণের ঘটনা বাড়ছে। আমি বলব, যত দিন সুন্দরী নারী বেশি থাকবে, তত দিন পর্যন্ত ধর্ষণ অব্যাহত থাকবে।

তার এই বক্তব্যে যুক্তি দিয়ে তিনি বলেন, প্রথম অনুরোধে কেউ সম্পর্কে আসে না। বিশেষ করে মহিলারা তো নই। প্রথম আবেদনে কেউ যদি সাড়া না দেয়, তাহলে তো ধর্ষণ করতে হয়।

ফিলিপিন্সের প্রেসিডেন্টের এ ধরণের মন্তব্যে তীব্র সমালোচনা করেছে দেশটির একাধিক নারী সংগঠন। তাদের মতে, প্রেসিডেন্টের এমন অশ্লীল কথায় আমল না দেওয়াই ভাল।

রডরিগো দুতার্তের এমন মন্তব্য এটাই প্রথম নয়। এর আগে বহুবার নারী বিদ্বেষী ও অশ্লীল মন্তব্য করে সমালোচিত হয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর