,

সঞ্চিতা আর কারো ডাকে সাড়া দেয়নি!

news-image

ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) থেকে: টাঙ্গাইলে মির্জাপুরে সঞ্চিতা নামের নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানাগেছে। সে উপজেলার পৌর এলাকার বাওয়ার কুমারজানী পূর্বপাড়ার শুকুমার রাজবংশীর মেয়ে। মেয়েটি দেওহাটা এ.জে উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী ছিলেন।

জানা যায়, শুক্রবার (৩১ আগস্ট) রাতের কোন এক সময়ে সঞ্চিতা আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছে মেয়েটির পরিবার।

পারিবারিক সূত্র জানায়, সঞ্চিতা রাজবংশী তার ভাইয়ের দুই বছরের শিশু কন্যা নীলাকে নিয়ে বসত ঘরের একটি কক্ষে ঘুমিয়ে ছিল। সকালে যখন ওই শিশু কন্যা কান্না করে বলছে পিশি কোলে নাও, তখন বাড়ির লোকজন সজাগ হন। বাইরে থেকে অনেক ডাকাডাকি করলেও সঞ্চিতা সারা দেয়নি। দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে সঞ্চিতার ঝুলন্ত লাশ দেখতে পান বাড়ির লোকজন।

এ ঘটনায় মির্জাপুর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ নাসিম জানান, আত্মহত্যার খবর স্থানীয়রা জানালে ঘটনাস্থলে গিয়ে মেয়েটির লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা সরকারি মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

তিনি আরো জানান, এই আত্মহত্যার ঘটনায় প্রেমঘটিত কারণ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর