,

‘তখন মাহি আপুর বিয়ে ছিল…’

news-image

দেশের একটি বেসরকারি টেলিভিশনের ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানটি ইতোমধ্যে নানা কারণে বেশ আলোচিত-সমালোচিত হয়েছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়।

প্রতি পর্বই বিভিন্ন অঙ্গণের তারকারদের দিয়ে সাজানো হয়। আর এবার ‘সেন্স অব হিউমার’ এ অতিথি হয়ে আসেন ঢাকাই চলচ্চিত্রের মিষ্টি হাসির নায়িকা পরীমনি। অনুষ্ঠানের শুরুতেই ‘স্বপ্নজাল’ ও ‘অন্তর জ্বালা’ কথা হলে বেশ খোলামেলা ভাবেই পরী বলেন, এখন পর্যন্ত আমার যে কয়েকটি ছবি মুক্তি পেয়েছে সেগুলোর মাঝে এই দুইটি ছবিতে আমিও অভিনয় করেছি। অন্য গুলোতে আমাকে যা করতে বলা হয়েছে তাই করেছি। নিজস্বতা বলতে কিছু ছিল না।

ইদানিং তোমাকে আর জাজের কাজে দেখা যাচ্ছে না, বাদ পড়লে কেন এমন প্রশ্নের জবাবে পরী বলেন, ‘আমি জাজের চাকরিজীবী নায়িকা না। ‘রক্ত’ ছবিতে কাজ করেছি আবার যখন দরকার হবে তখন করব। একজন নায়ক-নায়িকার থাকতে হবে নিজেস্ব গতিধারায়। জাজে থাকলে সেই গতিধারা থাকে না। অন্য কোন ছবি করার জন্য অনুমতি নিতে হয়। যা আমি পারিনি।’

পরী বলেন, ‘আমি জাজে কাজ করার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। ‘রক্ত’ ছবিতে কাজ করার সময় আমি খুব ডিস্ট্রাব ছিলাম। দেখা গেছে, একটি গানের জন্য ঘণ্টা বেঁধে দিয়ে দেয়া হতো। আর ওই সময়ে শেষ না হলে গান বাদ দিয়ে দেয়া হতো। এটি একজন শিল্পীর জন্য বেশ কষ্টের।’

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ায় কাজ করার সময় জাজের অন্য কোন নায়িকার জন্য কাজে সমস্যা হয়েছে কিনা জানতে চাইলে সরাসরি পরী বলেন, ‘তখন মাহি আপুর বিয়ে ছিল, তাই আজিজ ভাইয়ের মন খারাপ ছিল। আর এই কারণে আমাদের ইউনিটের সবার মন খারাপ ছিল।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর