,

বিএনপির ২৪ নেতাকর্মীর নামে নাশকতার মামলা

news-image

অনলাইন ডেস্ক : ময়মনসিংহে নাশকতা ও পুলিশকে আক্রমণ করার অভিযোগে ময়মনসিংহে বিএনপির ২৪ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল আমিন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় কেন্দ্রীয় যুবদলের সদস্য এনামুল হক আকন্দ লিটন, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শামীম আজাদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনোজ্জামান সরকার রোকন, দক্ষিণ জেলা ছাত্র শিবিরের সভাপতি আরিফুল হক, সাধারণ সম্পাদক আবদুল বারেকসহ ২৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

আজ শনিবার বিকেলে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি জানান, দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আগের দিন গতকাল দিবাগত রাত সোয়া ১টার দিকে অভিযুক্তরা শহরের জিলা স্কুল মোড়ে পিকেটিং ও গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। পরে পুলিশও তাদের পাল্টা ধাওয়া করে। এ সময় পুলিশের দুই কনস্টেবল আহত হন।

ওসি মাহমুদুল ইসলাম আরও জানান, মামলায় এজাহারে ২৪ জন ও অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর