,

বিয়ের ঘটকালি করছে গরু!

news-image

চিঠি লেখার চল শেষে হয়েছে সেই কবে। এখন প্রয়োজনীয় সংবাদ চালাচালিতে মোবাইল ফোনই বেশি ব্যবহৃত হয়। পাশাপাশি ইমেইল, ফেসবুক আর অন্যান্য সামাজিক মাধ্যম তো রয়েছেই। এত কিছু থাকতে বিয়ের প্রস্তাব দিতে গরুকে বেছে নিয়েছেন এক ৩০ বছর বয়সী এক স্কটিশ যুবক।

যুক্তরাজ্যের স্কটল্যান্ডের বাসিন্দা স্ক্রিস গসপ্যাল পেশায় একজন কৃষক। তিনি ভালোবাসেন সমবয়সী তরুণী এলিদ ফ্রেসারকে। তিনি তাকে বিয়ে করতে চান। কিন্তু প্রস্তাব দেয়া যায় কীভাবে? এ ক্ষেত্রে প্রচলিত পদ্ধতিগুলো পছন্দ হচ্ছিলো না ক্রিসের। তাই তিনি ঘটকালির জন্য বেছে নেন ফ্রেসারেরই খামারের সেরা এবং প্রিয় গরু কার্লিটপকে। তার গায়ে লিখে দেন, ‘উইল ইউ ম্যারি মি?’(তুমি কি আমাকে বিয়ে করবে?) প্রস্তাবটি।

এ সম্পর্কে ক্রিস বলেন, ‘ফ্রেসারের প্রিয় গরু কার্লিটপ। সে নিজের হাতে তাকে খাওয়ায়। রাতে অনেক সময় তাকে খামারে দেখা যায়। তাই এভাবেই আমি তাকে প্রস্তাব দেই।’

এভাবে বিয়ের প্রস্তাব পেয়ে ফ্রেসার তো দারুণ খুশি। সঙ্গে সঙ্গে তিনি ক্রিসকে বিয়ে করতে রাজি হয়ে যান। তবে কবে নাগাদ তারা বিয়ে করছেন এ বিষয়ে কিছু জানা যায়নি।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর