,

শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভুলে গেছি: পরীমনি

news-image

ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা পরীমনি। তিন বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন অনেক ছবিতেই। এর মধ্যে মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা এক ডজনের বেশি। তবে পরীমনি অভিনীত অধিকাংশ ছবি দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক দিয়ে সাফল্য পায়নি। কেবল ‘অন্তর জ্বালা’ ও ‘স্বপ্নজাল’ ছবি দুটোর মাধ্যমে তিনি প্রশংসিত হয়েছেন।

পরীমনির ক্যারিয়ারে যে’কটা ছবি নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে অন্যতম ‘আরো ভালোবাসবো তোমায়’। এস এ হক অলিক পরিচালিত এই ছবিতে পরীমনি অভিনয় করেন সুপারস্টার শাকিব খানের সঙ্গে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে শাকিবের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিলো, সেটা একেবারে ভুলে গেছেন পরীমনি।

সম্প্রতি আলোচিত টেলিভিশন অনুষ্ঠান ‘সেন্স অব হিউমার’-এ অংশ নেন পরীমনি। সেখানেই উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তার কাছে জানতে চান শাকিব খান সম্পর্কে। জবাবে পরীমনি বলেন, শাকিব খান সুপারস্টার। তবে তার সঙ্গে কাজের অভিজ্ঞতা ভুলে গেছি। হয়ত ঘোরের মধ্যে ছিলাম। তাই সেভাবে মনে করতে পারছি না।

অনুষ্ঠানে পরীমনির ব্যক্তিগত ও চলচ্চিত্র বিষয়ক অনেক কথাই উঠে এসেছে। পরীমনি জানালেন, নায়িকা হিসেবে তার ১৩টি ছবি মুক্তি পেলেও, তিনি অভিনয় করেছেন কেবল ২টি ছবিতে। সেগুলো হচ্ছে ‘স্বপ্নজাল’ ও ‘অন্তর জ্বালা’। এই দুটি ছাড়া বাকি ছবিগুলোতে তিনি নিজের চরিত্রটাও ঠিকমতো বুঝতে পারেননি। কেবল পরিচালক যা বলেছেন, সেই অনুযায়ী কাজ করেছেন।

এদিকে অনেক দিন ধরেই পরীমনি চলচ্চিত্র বিষয়ক আলোচনার বাইরে আছেন। নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন না তিনি। এই বিষয়ে পরীমনি জানান, নতুন ছবির জন্য নিজেকে প্রস্তুত করছেন। ঠিকঠাক প্রস্তুতি নিয়েই তিনি ফিরবেন।

এ জাতীয় আরও খবর

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস