,

ভুয়া সিকিউরিটি সার্ভিসের গাড়িতে ৪০ হাজার ইয়াবা, আটক ৬

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে ভুয়া সিকিউরিটি সার্ভিসের একটি মাইক্রোবাস থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ ছয়জনকে আটক করেছে র‌্যাব-১০।

শনিবার বিকালে তাদের আটক করা হয়। ওই মাইক্রোবাসের গায়ে এসআইএসএস সিকিউরিটি সার্ভিস লেখা রয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে র‌্যাব-১০ এর একটি টিম গোলাপবাগ এলাকায় সিকিউরিটি সার্ভিস নামধারী গাড়িটিতে তল্লাশি চালায়। এ সময় ওই গাড়ি থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়ির চালকসহ ছয়জনকে আটক করা হয়। এ ছাড়া সিকিউরিটি সার্ভিসের ইউনিফর্ম, ক্যাপ, রিফ্লেক্টিং বেল্ট, নেমব্যাজ উদ্ধার করা হয়েছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর