,

ফের সক্রিয় ভয়ঙ্কর ‌‘কিশোর গ্যাং’

news-image

রাজধানীতে ফের মাথা চাড়া দিয়ে উঠেছে কিশোর গ্যাং গ্রুপ। বেশ কিছুদিন যাবত কিশোর গ্যাং গ্রুপের দ্বন্দ্বে হত্যার খোঁজ পাওয়া না গেলেও শুক্রবার রাতে রাজধানীর উত্তরায় সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে খুন হয়েছে মেহেদী হাসান (১৭) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী।

মেহেদির বাবা জাহাঙ্গীর হোসেন বাংলাদেশ জার্নালকে বলেন, উত্তরার দক্ষিণখানের মাফিয়া নামের কিশোর গ্যাং গ্রুপ পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করেছে। কারণ তারা যখন হামলা করতে এসেছিল তখন তাদের কাছে ধারালো অস্ত্র ছিল। সেই অস্ত্র দিয়ে গলার মধ্যে আঘাত করার ফলে আমার ছেলের মৃত্যু হয়।

রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকায় পরিবারের সাথেই থাকতো মেহেদি। কিন্তু বছরখানেক আগে এলাকায় কিশোর গ্রুপের দ্বন্দ্বে জড়িয়ে পড়ার ফলে বাধ্য হয়ে পরিবার তাকে গ্রামের বাড়ি পটুয়াখালীতে পাঠিয়ে দেয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। শুক্রবার রাতে রাজধানীর দক্ষিণখানের কেসিও হাসপাতালের সামনে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে তাকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানান, নতুন করে আবার মাথা চাড়া দেয়ার চেষ্টা করছে কিশোর গ্রুপ। আর বেশির ভাগ সময় এসব ঘটনায় প্রভাবশালী ও বিত্তবান ব্যক্তিদের সন্তানরাই বেশি জড়িত থাকে।

পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার মো. মশিউর রহমান বলেন, কিশোর গ্যাং গ্রুপের এমন তৎপরতা রোধে অভিভাবকদের সচেতন হতে হবে। এখন থেকে আর এমন কোন অপরাধ সংগঠিত হলে অভিভাবকদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০১৭ সালের ৬ জানুয়ারি কিশোর গ্যাং কালচারের শিকার হয়ে আদনান কবির (১৩) নিহত হওয়ার পর বেশ কয়েকমাস গ্যাংগুলো অনেকটাই চুপ ছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর