,

চীনে ভারী বৃষ্টিপাতে গৃহহীন লক্ষাধিক মানুষ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনে ভারী বৃষ্টিপাতের ফলে দেশটির দক্ষিণ অঞ্চলীয় প্রদেশ গুয়াংদং থেকে লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। প্রদেশটি থেকে শনিবার (১ সেপ্টেম্বর) পর্যন্ত ১ লাখ ২৭ হাজার মানুষকে অন্যত্র নেয়া হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে।

বৃষ্টির কবলে পড়ে পশ্চিম গুয়াংদংয়ের ২৭টি কাউন্টির প্রায় এক লাখ ত্রিশ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সিনহুয়া বলছে, এ পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে আরো দু’জন।

এ ঘটনায় প্রায় ১৪৬ বিলিয়ন ইউয়ান ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া নষ্ট হয়েছে প্রায় ৪৫ হাজার হেক্টর জমির ফসল। চীনের বন্যা প্রবণ অঞ্চল থেকে প্রতি বছর গ্রীষ্মকালে লক্ষাধিক মানুষকে জোরপূর্বক নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়।

দেশটির রাষ্ট্রীয় ইংরেজী দৈনিক চায়না ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, গত আগস্টে ভারী বৃষ্টিপাতের ফলে পূর্বাঞ্চলীয় প্রদেশ শানদংয়ে টাইফুন আঘাত হানে এবং গ্রীষ্মকালীন ঝড় শুরু হয়। এতে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটে এবং প্রত্যক্ষভাবে অর্থনৈতিক লোকসান হয় প্রায় ১০ বিলিয়ন ইউয়ান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর