,

প্রথম কাশ্মীরি নারী পাইলট ইরাম হাবিব

news-image

অনলাইন ডেস্ক : প্রথম কাশ্মীরি নারী হিসেবে পাইলট হতে যাচ্ছেন শ্রীনগরের ইরাম হাবিব। ‘ইন্ডিগো অ্যান্ড গোএয়ার’ থেকে চাকরির অফার পাওয়া ইরাম এই মাস থেকে প্রতিষ্ঠানটিতে পাইলট হিসেবে যোগ দেবেন।

দ্বাদশ শ্রেণির পড়াশোনা শেষে ইরাম পাইলট হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু এক্ষেত্রে তাকে সবাই নিরুৎসাহিত করে। তিনি ফরেস্ট্রিতে দেরাদুন থেকে স্নাতক এবং শের-ই-কাশ্মীর ইউনিভার্সিটি অব অ্যাগ্রিকালচারাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি থেকে স্নাতকোত্তর পাস করেন। ফরেস্ট্রি নিয়ে লেখাপড়া করলেও তার পাইলট হওয়ার স্বপ্ন মরেনি।

তার পরিবার চেয়েছিল স্নাতকোত্তরের পর তিনি যেন ফরেস্ট্রিতে পিএইডি নিয়ে সরকারি চাকরি করেন। কিন্তু তিনি পাইলট হিসেবে প্রশিক্ষণ নেয়ার সুযোগের অপেক্ষায় ছিলেন। পিএইডি শেষ করার পর ইরাম পাইলট হিসেবে প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে যান এবং ২০১৬ সালে তা শেষ হয়।

‘দ্য ট্রিবিউন ইন্ডিয়া ডট কম’কে ৩০ বছর বয়সী ইরাম বলেন, যুক্তরাষ্ট্রের মিয়ামিতে প্রশিক্ষণের সময় আমাকে প্রচুর পড়াশোনা করতে হয়। সেখানে ২৬০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা আমার লাইসেন্স পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।

তিনি বলেন, প্রশিক্ষণ ও পরীক্ষার সময় একজন কাশ্মীরি নারীকে পাইলট হিসেবে দেখে সবাই অবাক হন। কিন্তু সেখানে কোনও বৈষম্য ছিল না। আমি যুক্তরাষ্ট্র ও কানাডায় বাণিজ্যিক পাইলট লাইসেন্স পাই। কিন্তু আমি ভারতে কাজ করার জন্য ফিরে আসি এবং ইন্ডিগো অ্যান্ড গোএয়ার’ থেকে চাকরির অফার পাই।

তিনি আরও বলেন, আমার বাবা আমাকে সমর্থন দিলেও আত্মীয় ও বন্ধুরা সবসময় বলতো যে কাশ্মীরের একজন নারী কখনই পাইলটের চাকরি করতে পারবে না। তারা এখনও বিশ্বাস করতে পারছে না যে আমি এটাকে পেশা হিসেবে নিয়েছি এবং একটি চাকরিও পেয়েছি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর