,

রাশিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, আহত ১৮

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সোচি শহরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে একটি যাত্রীবাহী বিমানে আগুন ধরার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন।

সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, উটায়ের এয়ারলাইনের বোয়িং ৭৩৭-৮০০ বিমানের ফ্লাইট ইউটি৫৭৯ মস্কো থেকে সোচিতে আসছিল। এতে ১৬৪ জন যাত্রী ও ছয় জন ক্রু ছিলেন। দুর্ঘটনার ভিডিওতে দেখা গেছে, বিমানটি বিমানবন্দরের বেস্টনিতে গিয়ে বিধ্বস্ত হয় এবং নদীর তীরে কাত হয়ে পড়ে আছে।

কর্মকর্তারা জানান, আহতদের অনেকেই দগ্ধ হয়েছেন। কয়েকজন কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে পড়েছেন। আহতদের মধ্যে শিশুও রয়েছে তিনজন।

সোচি বিমানবন্দরের এক মুখপাত্র জানান, উদ্ধার অভিযানের সময় বিমানবন্দরের এককর্মীর হৃৎযন্ত্র বিকল হয়ে পড়ে।

রুশ সংবাদমাধ্যমে বলা হচ্ছে, বিমানটি দমকা হাওয়া ও ভারি বৃষ্টির মধ্যে আজ শনিবার সকালে অবতরণের চেষ্টা করছিল। অবতরণের সময় বিমানটির আন্ডারক্যারিজ ও একটি পাখা ক্ষতিগ্রস্ত হয়। এতে করে রানওয়ে থেকে বিমানটি ছিটকে পড়ে। তখন বিমানটির বামপাশের একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

২০১৫ সালের পর রাশিয়ায় বড় ধরনের বিমান দুর্ঘটনার মধ্যে তৃতীয় এটি। এর আগে এবছর ফেব্রুয়ারিতে মস্কোর একটি বিমানবন্দরের বিমান দুর্ঘটনায় পড়ে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর