,

আবারও শাকিব-মিশা একসঙ্গে

news-image

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে ঢাকাই ছবির সেরা নায়ক হচ্ছেন শাকিব খান। আর মিশা সওদাগর হচ্ছেন সেরা খল নায়ক। কেবল খল চরিত্রে অভিনয় করেই দর্শকদের হৃদয়ে জনপ্রিয়তার স্থান দখল করে নিয়েছেন তিনি। ঈদুল আজহায় মুক্তি পাওয়া‘ক্যাপ্টেন খান’ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর একই ছবিতে অভিনয় করেন তারা।

এবার জানা গেলো ‘শাহেন শাহ’ নামের আরও একটি ছবিতে একসঙ্গে অভিনয় করবেন এ দুই মহারথী। আগামী ১১ সেপ্টেম্বর থেকে কক্সবাজারে শুরু হবে সিনেমাটির শুটিং। সিনেমাটিতে শাকিবের বিপরীতে দেখা যাবে নুসরাত ফারিয়াকে।

ফারিয়া ছাড়াও থাকছেন আরও একজন নায়িকা। যা জানা যাবে ছবিটির মহরতের দিন। ছবিটির প্রযোজক সেলিম খান জানিয়েছেন আগামী ৫ সেপ্টেম্বর ছবিটি মহরত হওয়ার কথা। ছবিটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি।

অন্যদিকে পায়ের লিগামেন্টে আঘাত পেয়ে পুরনো ব্যাথা বেড়ে গেছে মিশা সওদাগরের। ফলে চিকিৎসক তাকে ১৫ দিনের বিশ্রাম নিতে বলেছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখন তিনি বাসায় বিশ্রাম নিচ্ছেন। ফলে বন্ধ রয়েছে শুটিং।

সমকাল অনলাইনকে মিশা সওদাগর বলেন, ‘শাহেন শাহ ছবিতে আমি আমি আছি। তবে শুটিং শুরু করিনি। তার আগেই তো অসুস্থ হয়ে বিশ্রাম নিতে হচ্ছে। অন্য ছবির শুটিংয়ের ডেটও পিছিয়ে দিয়েছি। সবার কাছে দোয়া চাই, যেন শিগগিরই সুস্থ হয়ে উঠি।’

মিশা সওদাগর এ পর্যন্ত প্রায় আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। মাঝখানে অভিনয় ছেড়ে দেয়ার ঘোষণা দিলেও আবার ফিরেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর