,

আবারও ‘একাত্তরের জননী’ রমা চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : ‘একাত্তরের জননী’ খ্যাত রমা চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে আবারও। ফলে শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কেবিন থেকে তাকে নেওয়া হয়েছে ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)।

রমা চৌধুরীর দীর্ঘদিনের সহচর ও প্রকাশক আলাউদ্দীন খোকন বলেন, ‘শনিবার দুপুরের দিকে দিদির শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাকে কেবিন থেকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। এর আগে ২৫ আগস্ট তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। পরে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ২৯ আগস্ট তাকে আইসিইউ থেকে আবার কেবিনে আনা হয়। সেখানে তরল জাতীয় খাবারও দেওয়া হচ্ছিল তাকে।’

গত বছরের শেষ দিকে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায় ৭৮ বছর বয়সী রমা চৌধুরীর। ওই দিনই একাত্তরের এই বীরাঙ্গনাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। চলতি বছরের ১৭ জানুয়ারি তাকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার উন্নতি দেখে চিকিৎসকরা ছাড়পত্র দিলে গত ২৫ মার্চ তাকে নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি বোয়ালখালীতে। কিছুদিন ভালো থাকার পর আবারও তার রক্তবমি হলে ফের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ভর্তি করা হয় চমেক হাসপাতালে। সেই থেকে তিনি হাসপাতালেই আছেন।

একাত্তরে পাকিস্তানি হানাদারেরা তার সন্তান, ভিটেমাটি, সল্ফ্ভ্রম সবকিছুই কেড়ে নিয়েছিল। ষাটের দশক থেকে শিক্ষকতা আর লেখালেখি করেই কাটিয়েছেন তিনি।

মুক্তিযুদ্ধের দুঃসহ স্মৃতি নিয়ে লিখেছেন ‘একাত্তরের জননী’। এখন পর্যন্ত তার ১২টি বই প্রকাশিত হয়েছে। গত তিন দশকের বেশি সময় ধরে এসব বই তিনি চট্টগ্রামের রাস্তায় রাস্তায় বিক্রি করে বেড়িয়েছেন নগ্ন পায়ে হেঁটে হেঁটে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর