,

মিয়ানমারের জলসীমায় ‘ভুতুড়ে জাহাজের’ সন্ধান

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারের ইয়াঙ্গুনের কাছে সমুদ্রসৈকতে কন্টেইনারবাহী একটি বিশাল জাহাজ দেখতে পেয়েছেন দেশটির মৎস্যজীবীরা। এখন আটকা পড়া এই রহস্যময় জাহাজটি নিয়ে অনুসন্ধান চালাচ্ছে দেশটির পুলিশ। মিয়ানমারের জলসীমায় এবারই প্রথম এ ধরনের ‘ভুতুড়ে জাহাজের’ সন্ধান পাওয়া গেল।

কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মিয়ানমারের বাণিজ্যিক রাজধানীর উপকূলের কাছে গত সপ্তাহে জেলেরা ‘স্যাম রাতুলাঙ্গি পিবি ১৬০০’ নামের জাহাজটির সন্ধান পায়। জাহাজটি কী করে মিয়ানমারের জলসীমায় এল এর পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা সেসব খতিয়ে দেখা হচ্ছে।

ইয়াঙ্গুন পুলিশ বলছে, ‘ইন্দোনেশিয়ার পতাকাবাহী জাহাজটিতে কোন নাবিক বা পণ্য ছিল না’।

এদিকে বৃহস্পতিবার নৌ বাহিনী ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা আটকে পড়া ওই জাহাজটির ভেতর অনুসন্ধান চালান।

মিয়ানমার টাইমসকে দেশটির নাবিকদের স্বতন্ত্র একটি ফেডারেশনের সাধারণ সম্পাদক অং কিয়াও লিন জানান, ‘স্যাম রাতুলাঙ্গি পিবি ১৬০০’ এখনো কাজ চালানোর মত সচল আছে।

বিশ্বে জাহাজ চলাচলের খবর দেওয়া মেরিন ট্রাফিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ‘স্যাম রাতুলাঙ্গি পিবি ১৬০০’ নামের জাহাজটি ২০০১ সালে নির্মাণ করা হয়। এ জাহাজের দৈর্ঘ্য ১৭৭ মিটারের (৫৮০ ফিট) বেশি।

সংবাদ সংস্থা এএফপির বরাতে বিবিসি জানায়, জাহাজটির সর্বশেষ অবস্থান রেকর্ড করা হয় ২০০৯ সালে, তাইওয়ান উপকূলে। ৯ বছর পর ইয়াঙ্গুনের কাছে এর খোঁজ মিলল।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর