,

যে অপরাধে শাস্তি দেওয়া হলো সাব্বিরকে

news-image

তার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। প্রায় নিয়মিতভাবেই একের পর এক অপকর্ম করে যাচ্ছিলেন তিনি। এজন্য একাধিকবার শাস্তিও পেতে হয়েছে। কিন্তু সাব্বির রহমান যেন দমবার পাত্র নন। শৃঙ্খলভঙ্গ করাই যেন তার প্রধানতম কাজ। মাঠের খেলায় বহুদিন ধরেই তিনি নিস্প্রভ। আজ শনিবার আবারও শাস্তি পেলেন সাব্বির। এবার আন্তর্জাতিক ক্রিকেটে ৬ মাসের নিষেধাজ্ঞা। সিদ্ধান্তটি এখন বোর্ড মিটিংয়ে অনুমোদনের অপেক্ষায়। কিন্তু কোন অভিযোগে সাজা দেওয়া হলো সাব্বিরকে?

গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে করেছিলেন ১৫ রান। দ্বিতীয় ম্যাচের পর সাব্বিরের বর্তমান ফর্ম নিয়ে ফেসবুকে ব্যাঙ্গাত্মক মন্তব্য করেছিলেন এক ক্রিকেটপ্রেমী। সেই পোস্টে ‘সাব্বির রহমান রুম্মান’ নামের ব্যক্তিগত আইডি থেকে অশ্লীল গালিগালাজ এবং হুমকি প্রদান করেন সাব্বির। এই ঘটনা নিয়ে সোশ্যাল সাইটে তোলপাড় সৃষ্টি হয়। সাব্বির তার অ্যাকাউন্টটা সাময়িক বন্ধ করে দেন।

দুদিন পর এক ফেসবুক পোস্টে তিনি জানান, তার আইডি হ্যাক হয়েছিল। কিন্তু অসংখ্য অপকর্ম করে যাওয়া সাব্বিরের এই যুক্তি মানতে রাজী নয় বিসিবি। এর সঙ্গে যুক্ত হয়েছে সাব্বিরের একের পর এক অন্যায়। এর আগে দর্শক পিটিয়ে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন। তারপরেও শোধরাননি তিনি। বিসিবির ডিসিপ্লিনারি কমিটি তাই তার সামগ্রিক কর্মকাণ্ড বিবেচনা করেই সাজার সুপারিশ করেছে।

আজ শনিবারের শুনানি শেষে বিসিবি পরিচালক ঈসমাইল হায়দার মল্লিক গণমাধ্যমের কাছে বলেন, ‘সম্প্রতি ফেসবুকের একটা বিষয় নিয়ে তাকে (সাব্বির) শাস্তি দেওয়া হয়েছে। ও অবশ্য বলছে, এটা হ্যাকড হয়েছিল। এই মুহূর্তে আমরা এটা যাচাই করতে পারছি না। তবে তার সর্বোপরি কার্যকলাপ বিবেচনা করে শাস্তিটা দেওয়া হয়েছে। আগের ঘটনায় সে তো শাস্তি পেয়েছেই। এখন শাস্তিটা এসেছে ৬ মাস আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ।’

সাব্বিরকে নিয়ে আসলে কোনো শুনানি হয়নি। বিসিবির ডিসিপ্লিনারি কমিটি আগেই হয়তো ঠিক করে রেখেছিল তার শাস্তি। তাই শুনানি থেকে বের হতে পাঁচ মিনিটও লাগেনি এই তরুণ ব্যাটসম্যানের। শুনানিতে তিনি নাকি নিজের দোষ স্বীকার করেছেন এবং কৃতকর্মের জন্য অনুতাপ প্রকাশ করেছেন। তবে সাব্বিরের জন্য ভবিষ্যতে আরও কঠোর সিদ্ধান্ত যে অপেক্ষা করছে, ঈসমাইল হায়দার মল্লিক সেটা জানাতে ভুললেননি।

বিসিবির এই পরিচালক আরও বলেছেন, ‘ফেসবুকের একটা স্ট্যাটাসের জন্য ৬ মাস শাস্তি আমরা অনেক বড় মনে করছি। ভবিষ্যতে এমন আর কোনো কার্যকলাপ যদি নজরে আসে তাহলে লম্বা সময়ের জন্য নিষিদ্ধ হতে পারে সাব্বির। নিজেকে সংশোধন না করলে বড় শাস্তি সে পাবেই।’

ঈসমাইল হায়দার মল্লিকের কথায় স্পষ্ট হয়ে গেল যে, সাব্বিরের জন্য এটাই শেষ সুযোগ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর