,

আহত হয়ে বিশ্রামে মিশা সওদাগর

news-image

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি ও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সম্প্রতি একটি চলচ্চিত্রে শুটিং করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন।

পায়ের লিগামেন্টে আঘাত লেগেছিল তার। পুরনো এ ব্যথার মাত্রা সম্প্রতি বেড়ে গেলে চিকিৱসকের শরণাপন্ন হন তিনি। চিকিৱসক ১৫ দিনের বিশ্রাম নিতে বলেছেন। চিকিৱসকের পরামর্শ অনুযায়ী এখন তিনি বাসায় বিশ্রাম নিচ্ছেন। বন্ধ রয়েছে শুটিং।

বাসায় অলস সময় কাটাচ্ছেন পরিবারের সদস্যদের সঙ্গে। স্বামী বিশ্রামে থাকায় খুশি হয়েছেন মিশা সওদাগরের স্ত্রী মিতা। সিনেমার শুটিংয়ের ব্যস্ততার কারণে খুব বেশি সময় বাসায় থাকার সুযোগ পান না। ১৫ দিন কোনোরকম কাজ ছাড়াই বাসায় থাকবেন বলেই তার এই আনন্দ। এমনটাই জানান মিশা সওদাগর।

বাসায় এখন অলস সময় কাটছে মিশার। তাই ঢুঁ মারছেন ফেসবুকেও। গতকাল শুক্রবার (৩১ আগস্ট) স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশন লিখেছেন, ‘‘রিপোর্ট দেখে ডা. বললেন, ‘টু উইক্স রেস্ট!’ আর উনি বললেন, ‘আমার জন্যে এই নিউজটাই বেস্ট।’ নেচার আর নারীর কাছে আমরা পরাজিত। পৃথিবীর সব মানুষ ভালো থাকুক।’’

মিশা বলেন, ‘চিকিৎসক টানা ১৫ দিনের বিশ্রাম দিয়েছেন। বাধ্য হয়েই দুটি সিনেমার শুটিং ডেট পিছিয়ে দিতে হলো। এখন পরিবারকে সময় দিচ্ছি। সবার কাছে দোয়া চাই যেন শিগগিরই সুস্থ হয়ে উঠি।’

এদিকে মিশার অসুস্থতার খবর পেয়ে তার বাসায় তাকে দেখতে যান চলচ্চিত্র পরিচালক ও শিল্পী সমিতির কয়েকজন নেতা। তাদের মধ্যে ছিলেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে বিএফডিসির নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশ নিয়ে চলচ্চিত্রে নাম লেখান মিশা সওদাগর। পরিচালক ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমার মাধ্যমে তার অভিষেক ঘটে। এ চলচ্চিত্রে নায়কের চরিত্রে অভিনয় করলেও নিজেকে তিনি খলনায়ক হিসেবেই প্রতিষ্ঠিত করেছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর